রাস্তার পাশে কিছু ছেলে আড্ডা দিচ্ছিল ।
সবার বয়স ২২/২৪শের মাঝে হবে ।
স্টুডেন্টই মনে হল ।
তাদের পাশ দিয়ে একটা মেয়ে হেটেঁ যাচ্ছিল
।
মেয়েটা বেশ মোটা আর
কালো ।
মেয়েটাকে দেখেই ছেলে গুলো মন্তব্য করতে থাকলো ,ওরে হাতিরে ,আল্লাহরে কোন রেশনের চাল খায় ,
বা আলকাতরা কি বেচেঁ নাকি গায়ের থেকে ?
ইত্যাদি ইত্যাদি ।
তারাঁ যথেষ্ট জোড়ে জোড়ে এসব
বলছিল , যাতে মেয়েটা শুনতে পায়
।
আমি মেয়েটার চোখ দেখতে পাইনি কিন্তু বুঝতে পারা যায় ওর
চোখে পানি আসছিল এসব
শুনে ।
আবার আমার এক ছেলে ফ্রেন্ড এক মেয়েকে পছন্দ করতো ।
ও ছেলে হিসেবে খাটো ।
তো মেয়েটা ওকে রিজেক্ট করে বলে আয়নায় নিজেকে দেখছেন ?
আমার কোমড়ের কাছে থাকা ছেলে আমি পছন্দ করবো ?
মেয়েটা ওকে ফিরিয়ে দিতে পারে ,
কিন্তু তাই বল এসব কথা কি ঠিক ছিল ?
কারো শারীরিক সমস্যা নিয়ে বাজে কথা বলে কি আমরা প্রমান করতে চাই আমরা সুন্দর !
এই দুনিয়ায় কেউ পরিপূর্ন না , কেউ না ।
হতে পারে বিধাতার কৃপায় আপনার অসংগতি গুলো সরাসরি চোখে পরছেনা , তাই
বলে কাওকে ছোট করার অধিকার আপনার নেই ।
যাকে হয়তো আপনি ছোট করার চেষ্টা করছেন
হয়তো সে মেধা , যোগ্যতা বা সৃজনশীলতায় আপনাকে ছাড়িয়ে যাবে ।
সবাইকে সম্মান করতে শিখুন এতে আপনি ও সম্মানিত হবেন ।.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


