◘ বর্তমান মোবাইল সিম কোম্পানির সস্তা রসিকতা আর অকেজো জ্ঞান মূলক বিজ্ঞাপনগুলো দারুন বিরক্ত লাগছে ।
একমাত্র এদেশটা বাংলাদেশ বলেই এমন অদ্ভুত বিজ্ঞাপন টিভিতে দেখতে পাই।
যুদ্ধের সময় স্মার্ট ফোনের ব্যাবহার আর মোবাইল ফোনে জ্ঞানদান সত্যিই হাস্যকর ।
ঘটনা যদি এমন হত স্বামী সেনাবাহিনীর সৈন্য আর মোবাইলে যে জ্ঞান দান করা যায় সেটা ফ্রি তে দেওয়া যায় তাহলে একটা সামঞ্জস্যতা ছিল ।
আরেকটা বিরক্তকর ব্যাপার হচ্ছে , সব কোম্পানিই বলছে , প্রতি ১০ সেকেন্ডে ১০ থেকে ১২ পয়সায় কথা বলা যায় ।
প্রশ্ন হল - তাহলে ৬০ সেকেন্ড অর্থাৎ এক মিনিটের কল রেট কত পড়ে ?
ব্যাপারটা এমন হয়ে গেল যে - যেই লাউ , সেই কদু ।
জাতি হিসাবে আমরাতো এমনিতেই বোকা , আর কতো বোকা হব !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


