somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেড়েছে জ্বালানি তেলের দাম

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেশ কিছু দিন ধরে আলোচনা চললেও সপ্তাহের শেষ দিনে এসে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

পেট্রোল ও অকটেন লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন দর কার্যকর হবে বলে জ্বালানি সচিবের একান্ত সচিব নাজমুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নতুন দর অনুযায়ী, ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হবে।

সর্বশেষ ২০১১ সালের ২৯ ডিসেম্বর এই চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার।

এক বছর পর তা আবার বাড়ানো হল। এনিয়ে চার বছরে পঞ্চমবার জ্বালানি তেলের দাম বাড়ালো মহাজোট সরকার।

গত কিছুদিন ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী তেলের দাম বাড়ানোর পক্ষে মত জানিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ হয়ে যায়। এই বিষয়ে পাম্পগুলোর পক্ষ থেকে স্পষ্ট কিছু বলা না হলেও তখন থেকেই তেলের দাম বাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ঘোষণা আসে রাত সোয়া ১০টার দিকে।

সরকারের দাম বাড়ানোর পরিকল্পনা শুনেই আগাম কর্মসূচি দিয়ে রেখেছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলের বৈঠকের পর বিএনপি নেতা তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, “জ্বালানি তেলের দাম যেদিন সরকার বৃদ্ধির ঘোষণা দেবে, তার পরদিনই হরতাল হবে।

“যদি আগামী রোববার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়, তারপরের দিন সোমবার হরতাল হবে।”

বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি। তবে দাম বাড়ানোর প্রতিবাদে রোববার হরতাল দেয়া হবে বলে বিএনপির একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনার পর হরতালের ঘোষণা আসবে।

দাম বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

জ্বালানি খাতে সরকার ভর্তুকি দেয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে বাংলাদেশ পেট্রালিয়াম কর্পোরেশনের লোকসান বেড়ে যাচ্ছে, তা কমাতেই তেলের দাম বাড়ানো হয়েছে বলে এক তথ্য বিবরণীতে বলা হয়।

চলতি অর্থবছরের বাজেটে ভর্তুকি ধরা হয়েছে ৩২ হাজার কোটি টাকা, যা মোট জিডিপির চার শতাংশ। এর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি ধরা হয়েছে ২৮ হাজার ২০০ কোটি টাকা।

দেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৬৫ শতাংশই ডিজেল।

তেলের দাম বাড়ানোর ঘোষণা সম্পর্কিত তথ্য বিবরণীতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারণে প্রতি লিটার ডিজেল বিক্রিতে সরকারকে ১৮ টাকা ৭৭ পয়সা ভর্তুকি দিতে হচ্ছে।

প্রতি লিটার কেরোসিনের ক্ষেত্রে প্রতি লিটারে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে ১৯ টাকা ১৫ পয়সা।

সরকার জানিয়েছে, বৃহস্পতিবার দর বৃদ্ধির পরও প্রতি লিটার ডিজেলে ১১ টাকা ৭৭ পয়সা এবং প্রতি লিটার কেরোসিনে ১২ টাকা ১৫ পয়সা করে ভর্তুকি দিতে হবে।

বিদ্যুৎ কেন্দ্রে তরল জ্বালানি সরবরাহ করতে গিয়ে ভর্তুকির পরিমাণ বাড়ছে বলে সরকার স্বীকার করেছে, যার সমালোচনা করছে বিরোধী দলসহ অনেক অর্থনীতিবিদ।

তেলের দাম বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে তা মূল্যস্ফীতিতে প্রভাব রাখবে বলে স্বীকার করেছে সরকার।

তবে তা বাজেটে ধরা লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে সরকার আশাবাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/আরবি/২২৩০ ঘ.
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

মুখে ঠোঁটে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪২


এই সমগ্র বাংলাদেশে- এখন
ইরি ধানে ধানে সবুজ ছুঁয়ে গেছে;
মাঠে মাঠে পাখিদের নব আনন্দে
হেসে ওঠছে লাল সবুজের প্রাণ;
ফসল পাকবে সমগ্র মাঠে মাঠে
সুখে সমৃদ্ধি হবে জীবন সংসারে
কৃষকের প্রত্যায়শা ভরে তুলবে
গোলা ভরা ধান... ...বাকিটুকু পড়ুন

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

লিখেছেন নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত

রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ... ...বাকিটুকু পড়ুন

×