এবঙ হাতের মুঠোয় লুকিয়ে রেখেছিলে পূর্ণিমা
আলোকিত ভবিষ্যতরেখায় একজোড়া কালো দাগ
তারপর নেমে গিয়েছিলে গোপন সিঁড়ি
একটা জীবন কেটেই গেল কেবল সেই সিঁড়ি্র খোঁজে
অথবা তুমিই সেখানে আমার সকল পূর্ণিমা
ভরাযৌবনা রাতের গায়ে সব কল্পনারঙ
আমি ডা গামা সেজে করেই গেছি সুলুক সন্ধান
হায়, আমি তো জানি নাই
সবার জন্য নয় এক একটা বটেশ্বর-নাগেশ্বর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


