somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি শ্রম মন্ত্রণালয় কতৃক ঘোষিত প্রবাসীদের এমপ্লয়মেন্ট ষ্ট্যাটাস সংশোধন ও দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত তথ্যাদি

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি শ্রম মন্ত্রণালয় কতৃক ঘোষিত প্রবাসীদের এমপ্লয়মেন্ট ষ্ট্যাটাস সংশোধন ও দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত তথ্যাদি

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি আরবের সকল কোম্পানি, কফিল এবং শ্রমিকদের দ্রুত ০৬ এপ্রিল ২০১৩ইং এর পূর্বের ইকামা সংক্রান্ত / চাকুরি-পেশা সংক্রান্ত / সমস্যাবলি সমাধানের জন্য পরামর্শ দেয়া হয়েছে। এই সুযোগ আগামি ০৩ জুলাই ২০১৩ ইংরেজি পর্যন্ত বলবৎ থাকবে।
আগামি ০৩ জুলাই ২০১৩ ইংরেজি এর পর সৌদি আরবে অবস্থানরত অবৈধ শ্রমিক, ফ্রি ভিসায় কর্মরত শ্রমিক, কোম্পানি, কফিলদের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করা হবে। তাই সংশ্লিষ্ট সকল প্রবাসী কর্মীদের সৌদি সরকারের সীমিত সময়ের জন্য ঘোষিত এই সুযোগ গ্রহনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশে ফেরৎ যাওয়ার জন্য ( Final Exit ) প্রদত্ত সুবিধাদিঃ

১। যাদের পাসপোর্ট নেই, তারা দূতাবাস থেকে আঊটপাস সংগ্রহ করবেন। যাদের বৈধ পাসপোর্ট নিজের কাছে আছে তাদের আঊটপাস সংগ্রহের প্রয়োজন নেই।
২। পুরাতন ইকামার ফটোকপি অথবা পাসপোর্টের যে পাতায় ভিসা আছে সেই পাতার ফটোকপি এবং সৌদি আরবে প্রবেশ করার সময় এয়ার পোর্ট থেকে পাসপোর্টে যে ইমিগ্রেশন এন্ট্রি নম্বর (৯ ডিজিটের) দেয়া হয় সেই এন্টি নম্বর কাগজে লিখে বা ফটোকপি করে পাসপোর্ট/ আউটপাসের সাথে সংযুক্ত করে একটি প্লাষ্টিক ফাইলে নিয়ে সফর জেলে (ইদারাতুল ওয়াফিদিন) এ জমা দিতে হবে।
০৩। যাদের ফিংগার প্রিন্ট (হাতের ছাপ) জাওয়াত (ইমিগ্রেশন) অফিসে নেই এবং যাদের ফিংগার প্রিন্ট রয়েছে উভয় পক্ষকেই সফর জেলে উপরোক্ত ১ ও ২ নং কাগজ পত্র একটি মজবুত প্লাষ্টিক ফাইলে সাথে নিয়ে গিয়ে ফিংগার প্রিন্ট প্রদান করতে হবে।
০৪। উপরোক্ত কার্যক্রম শেষ হলে সফর জেল (ইদারাতুল ওফাফিদিন) পাসপোর্ট/আউটপাসে Final Exit ভিসা প্রদান করবে।
০৫। অতঃপর বিমান টিকেট নিজে ক্রয় করে দেশে যেতে পারবেন। তবে Final Exit ভিসা লাগানোর পর দেশে না গেলে জরিমানা ও শাস্তির সম্মূখিন হতে হবে।

উল্লেখ্য যে, সফর জেলে (ইদারাতুল ওয়াফিদিন) যে ফিংগার প্রিন্ট নেয়া হবে সেটা (বাসমাহ তা’রিফি) শুধু মাত্র রেকর্ড সংরক্ষনের জন্য যাতে করে যারা এই বিশেষ ক্ষমায় দেশে ফিরে যাবেন তারা পরবর্তিতে নতুন ভিসা পেলে সৌদি আরবে আসতে পারেন।


***সতর্কবানীঃ অন্য কোন ব্যক্তির ইকামার ফটোকপি/নম্বর অথবা অন্য লোকের পাসপোর্ট নিয়ে সফর জেলে (ইদারাতুল ওফাফিদিন) এ Final Exit লাগানোর নিমিত্ত না যাওয়ার জন্য পরামর্শ প্রদান করা হলো। এই ধরনের জালিয়াতি ধরা পড়লে জেল জরিমানাসহ কঠোর শাস্তি প্রদান করবে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×