somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সীমান্তের ঈগল(পরাজিত বীর)
আমি স্বাধীন দেশের পরাধিন মানব । স্বাধিন ভাবে বলতে চাই ,জানাতে চাই ,শিখতে চাই ,চাই বাক স্বধিনতা ।

বর্তমান প্রধানমন্ত্রীর বড় অস্ত্র হলো বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের মদদদাতা. এই বুলি আওরাইয়া কি মাননীয় প্রধনমন্ত্রী তাঁর দ্বায়িত্ব এরিয়ে যেতে পারবেন ???

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





এ কেমন কথা ! তদন্তের আগেই রায় ঘোষণা ! অন্যের উপর দোষারোপ করে কি কিছু হবে ? আগে গোয়েন্দাদেরকে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করতে দিন যদি বিএনপি ও জামাতিরা দোষী সাবস্ত হয় তারপরে না হয় বলুন। আপনার আগাম মন্তব্যে অবশ্যই তদন্তে প্রভাব পড়বেই !!!বর্তমান প্রধানমন্ত্রীর বড় অস্ত্র হলো বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের মদদদাতা. এই বুলি আওরাইয়া কি মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দ্বায়িত্ব এরিয়ে যেতে পারবেন?

সেদিন মেনন সাহেব যে ভাবে বললেন যে আই এস সৃষ্টি যুক্তরাষ্ট্রের অবদান, তেমনি ভাবে কি বলা যায় না যে সরকারী দল যাতে আরও বেশি আস্থা অর্জন করেতে পারে তাই বিদেশিদের হত্যা করে তাঁদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সাহায্য করছে প্রতিবেশি একটি দেশ !!এরকম দায়িত্বহীন কথা আর কত শুনব? একটা ক্রাইমেরও কুল কিনারা হয় না, বিচার হয়না। কিন্তু উনারা "যত দোষ নন্দ ঘোষ" টাইপের দায়িত্বহীন কথাবার্তা বলেই যাচ্ছে। ৫% দলকানারা বাহবা করছে। কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই আড়ালে রয়ে যাচ্ছে। উনারা কি ভাবে দেশের সব মানুষ বোকা, মূর্খ, নাবুঝ?ক্ষমতার লোভ কী বিবেক অন্ধ করে দিয়েছে। আইনের শাসন কখন ভেঙে পড়ে? অপরাধীরা যখন নিশ্চিত হয়, নিরপরাধী যখন আতঙ্কে থাকেন, তখনই তো আইনের শাসন ভেঙে পড়ে। সীমাহীন লোভের কাছে মানুষ নিজেই কী হেরে গেছে। না যন্ত্রসভ্যতা মুছে দিয়েছে মানুষের সব আবেগ, সব মানবিকতা। অন্যের বিনাশেই কী এখন মুক্তি খুঁজছে মানুষ।

দেশ রাজনীতি শূন্য হয়েছে বহু আগে। ক্ষমতা দখল এবং সেই ক্ষমতাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করার নাম যদি হয় রাজনীতি, তবে অসুখ আমাদেরই এবং তা সারাবার কোন ঔষধ বাজারে নেই। রাজনীতি নেই বলেই কালিহাতি সৃষ্টি হয়েছে, সেটি সত্য।এথন আম জনতাও আর সেখানে নেই, আর প্রশাসন তো বরাবরের মতোই আছে, জনতার বিরুদ্ধে।রাজনীতি এবং রাজনীতিকরা দেশ এবং দেশের মানুষকে চুড়ান্ত বর্বরতার দিকেই ঠেলে দিতে পেরেছে।এ কাজে তারা এখন সফল। এই সফলতায় তাদের ক্ষমতা দখলের রাজনীতি এখন নিরঙ্কুশ।গণতন্ত্রের যে চেহারাকে আমরা মেনে নিয়েছি, তাতে এই বর্বরতাই সত্য।

প্রধানমন্ত্রী আপনার কথা যদি সত্যি হয় ''খালেদা বিদেশি মেরে আতঙ্ক সৃষ্টি করছেন'' তাহলে আপনি তার চেয়েও বেশি ....করছেন। জাপানি খুন হয় রংপুর, আর নিরীহ গরিব মানুষ রাজশাহী থেকে পাকড়াও করেন। ওদিকে আপনার গুনধর এম পি লিটন, এখনো ধরা পড়েনা !! কথা বার্তা বলার আগে হিসাব নিকাশ করে বলুন ।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×