

খবর প্রকাশ ঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার বিজয় সরণী উচ্চ বিদ্যালয়ের ফটকে কবিতা রানী দাস (১৬) নামের এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযোগ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিক্রম মনি দাস নামের এক যুবক এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ বিক্রমকে আটক করেছে।
দেশের পরিবেশ খুব সুন্দর না অসুন্দর??? একটি ফুলকে বাচাব বলে যুদ্ধ করি আমাদের যুদ্ধ শেষ হচ্ছে না কেন??? কার ব্যর্থতা? আমার এবং আমাদের।যে পর্যন্ত এই দেশে প্রত্তক্ষ হত্যা কান্ডের বিচার হবে না, সেই পর্যন্ত এসব কৃত্কান্ড চলতে থাকবে। আমরা এখন পর্যন্ত কোন হত্যাকান্ডের সুষ্ট বিচার হতে দেখিনি। আর কখনো দেখতে পারব কিনা তা আকাশ কুসুম কল্পনা। আজ আমরা সত্যি শংক্ষিত, স্বাবাবিকভাবে মরলে তো বাঁচি, কিন্তু কোনো সন্ত্রাসীর হাতে যদি আমাকে মরতে হয় তা আমি জানি আমার ওটারও বিচার হবেনা। বর্তমান বিশ্ব হচ্ছে সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও খারাপ মানুষের নিরাপদ স্থান। যেখানে সাধারণের কোনো স্থান নেই!
অসুস্থ্য রাজনৈতিক বিষবাষ্প শহর থেকে মফস্বল ,গ্রাম থেকে পাড়া মহল্লায় ঢুকে পড়েছে , জাতীয় রাজনীতির এ অসুস্থ্য চর্চা কিছু মানুষকে এতটাই ক্ষমতাবান করছে যে এরা ধরাকে সরা গেন করে - শিশু নির্যাতন নারী নির্যাতন , হত্যা থেকে শুরু করে হেন দুষ্কর্ম নেই এরা করছেনা । ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে সকল প্রকার দলীয় রাজনৈতিক কর্মকান্ড রহিত করা হউক , সুস্থ মানব সমাজ গঠনে এটা সহায়ক হবে । অনেক অপকর্ম বন্ধ হবে ।ইভটিজিং ছবির কথা মনে পড়তেছে। আমাদের দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নাই। প্রয়োগ থাকলে আজ আমাদের কবিতা রানী দাসকে হারাতে হতো না। কবিতা রানী দাস আমাদের সমাজ ও রাষ্ট্রকে তুমি ক্ষমা করিও না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


