প্রথমে ভিডিওটি দেখে নিই !
আমার মেয়েটাও তো ঠিক এ বয়সী।(Watch what International Media is hiding from you! Gaza )
উপরের ভিডিও টা ২০১৪ জুলাই এর ঠিক এভাবেই আবার ইস্রাইলি হানাদাররা আবার আগ্রাসই হামলা চালাচ্ছে গাজার উপর ।একবার ভাবুন তো ভিডিওটা দেখে !!!
আমিও তো ওই হতভাগ্য লোকটির মতো এক মধ্যবয়সী বাবা।
ওই চিরদিনের জন্যে ঘুমিয়ে থাকা মেয়েটির মতো আমার মামণিও তো এভাবে বাঁ দিকে ঘুমোয়।
অনেকটা এভাবেই মাথার দুপাশে কোমল হাত ছড়িয়ে দিয়ে।
মাঝরাতে আমিও তো ঘুমভাঙা চোখে ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকি সবটুকু মায়া নিয়ে।
ভাতঘুমের বিকেলেও তো একটু শান্তির খোঁজে বাম বাহু আলতো করে তুলে দিই ওর ওপর।
মাথার এলেবেলে চুলে বিলি কাটি।
ভাবি, ওর অপার সম্ভাবনাময় নিরাপদ আগামী নিয়ে।
এ হতভাগ্য বাবাটিও তো আমার মতো রক্ত-মগজের বনি আদম।
স্নেহের জায়গাটিতেও তিনি নিশ্চয়ই আমার মতো হেঁটেছেন।
গতকাল পর্যন্ত আমাদের মাঝে কতো মিল।
আর আজ
ইসরাইলি হানাদারের বুলেট আজ এফোর ওফোর করে দিয়েছে ছোট্ট ওই বুক।
কোমল গালে রক্তের কালিতে লিখে দিয়েছে ত্রাসের মানচিত্র।
কতটুকুনই বা রক্ত ছিলো বারো কেজির ওই ক্ষুদে শরীরটায়। তারপরও দেখো, একটা পৃথিবী ও লাল করে দিয়েছে।
আমি জানি, বেলকনিতে ওর খেলনা গাড়ির ওপর এখনো ধুলো জমেনি।
ওর পুতুলবউ এখনো খুলেনি লাল শাড়ির ভাঁজ।
চিপসের খালি প্যাকেটটি এখনো বারান্দায় পড়ে আছে।
শুধু ও নেই। শুধু ও নেই। শুধু ও নেই।...
আছে ওর অভিশাপের নিকৃষ্ট পৃথিবী।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



