ধরনীর পরে যে যেখানে রও
বন্ধু কিম্বা শত্রু যে যাহাই হও,
সকলার তরে করি এই কামনা
ঘুচে যাক জীবনের মনোবেদনা।
নতুন এই বরষের নতুন দিনে
অমৃত ভরে উঠুক, দুঃখ বিনে
সকলার জীবন হোক পূর্ণ মধুময়--
কেটে যাক বেদনা ভয় সংশয়।
পুরাতন পঙ্কিল, জরাজীর্ণ,
পাপতাপ, লোভ, মোহ এ সংকীর্ণ
বিষাদময় বেদনার কষ্টের ভার
উগ্রতা--চঞ্চল, শূন্য হাহাকার
পুরাতন বরষের দিনের মতো
পিছনেই রয়ে যাক সকল ক্ষত।
আজি এ অরুণের নব আলোকে
মহিমায় পূর্ণ হোক বিশ্বলোকে।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




