৪২ এ পা দিয়েছেন গত মে মাসে। এই বয়সে ক্রিকেট ছেড়ে শীতাতপনিয়ন্ত্রিত প্রেসবক্স কিংবা কোচিং চেয়ারকেই বেছে নেন প্রায় সবাই-ই। মিসবাহ উল হক সেখানে ব্যতিক্রম। ক'দিন আগেই বলেছেন টেস্ট খেলতে চান ৫০ বছর বয়সেও!! যেভাবে অবিশ্বাস্য সব ঘটনার জন্ম দিয়ে চলেছেন এই পাক টেস্ট অধিনায়ক তাতে ৫০-এ টেস্ট খেললেও অবাক হওয়ার কিছু থাকবে বলে মনে হয় না। টেস্ট ফর্মকে ধরে রেখে কাল করে বসলেন সেঞ্চুরি, তা-ও মাত্র ৩৪ বলে !!!
তবে এই সেঞ্চুরিটি কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়। নরওয়েতে অনুষ্ঠেয় একটি প্রদর্শনী ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেন মিসবাহ। ৩৪ বলের এই তান্ডবলীলায় তিনি ছক্কা হাঁকান পুরা এক ডজন। এর মধ্যে স্থানীয় এক বোলারকেই মেরেছেন টানা পাঁচটি !!!
তবে আপনি যদি ভেবে থাকেন,শুধু যেনোতেনো বোলারদের খেলে এই অবিশ্বাস্য স্কোর করেছেন মিসবাহ তবে বিপক্ষ দলের দিকেও একটু চোখ বুলিয়ে নিন। কেননা তার প্রতিপক্ষে ছিলেন পাকিস্তানেরই সাবেক পেসার মোহাম্মদ আসিফ! যিনি ছিলেন নিজের সময়ে সেরা বোলারদের একজন। ৩৪ বলের সেঞ্চুরিতে তাকেও তিনটি বিশাল ছয় মেরেছেন মিসবাহ।
৪২ বছর বয়সেও যে তার হাতের জোর কতোটা দুর্দান্ত, সেটাই যেনো প্রমাণ করে চলেছেন এই ব্যাটসম্যান ......
"৫০-এ ও টেস্ট খেলতে চাই"- এ চাওয়া যেন শুধু তাকেই মানায় !!!

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


