somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠিটা... (পরিচ্ছেদ - ২)

১১ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব:
চিঠিটা... (পরিচ্ছেদ - ১)

আমাদের পাঠক্রমের অন্তর্গত ছিল বাৎসরিক field trip। মানে বছরে একবার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রাকৃতিক পরিবেশে পাথরের পাঠ। এতে শারীরিক ধকল ছিল ষোলোআনা। কিন্তু তার থেকেও বেশি ছিল বেড়াতে যাবার মজা। তবে যেকোনো জিনিসই প্রথমবার একটু সমস্যার। অজানার ভয়। আমার যেমন ভয় ছিল, 'এতগুলো মেয়েও আমাদের সঙ্গে যাবে?! আমরা একসাথে রাত কাটাবো???' কাউকে জিজ্ঞাসা করতে পারিনি। তবে উত্তর পেতে দেরি হয় নি। আমার এক সহপাঠিনীর বাবা এলেন আমাদের প্রধান অধ্যাপকের সাথে দেখা করতে। রাশভারি চেহারা।
-"দেখুন আমাদের একটু রক্ষণশীল পরিবার। আমার মেয়ে আগে কখনো বাড়ির বাইরে রাত কাটায়নি।এখানে এতগুলো ছেলের সাথে...Field-এ না গেলে কোনো অসুবিধা আছে?"
অধ্যাপকের ঠান্ডা গলায় উত্তর ছিল, "আমাদের এখানে সব ভদ্রঘরের ছেলেরা পড়তে আসে, সঙ্গে দুজন শিক্ষক থাকবেন, তা ছাড়া প্রতি বছরই আমরা যাই। আজ পর্যন্ত্ কোনো সমস্যা হয়নি। এরপরও আপনি যদি আপনার মেয়েকে না পাঠান তাহলে আমাদের কোনো আপত্তি নেই, শুধু যে যে বছর আপনার মেয়ে যাবে না সে সে বছর ও পরের ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না। কারণ field trip বাধ্যতামূলক।"
সেই যে ভদ্রলোক গেলেন, তারপর ওনাকে দেখলাম আমাদের যাত্রার দিন ষ্টেশনে; মেয়েকে ছাড়তে এসেছিলেন।
Field-এ আমাদের ছোট ছোট চারজনের দলে ভাগ করে দেওয়া হত। ঐ দল একসাথে মাঠে-ঘাটে সারাদিন ঘুরে সন্ধ্যেবেলা report বানাতে হত। তারপর রাতে বাকিদের সাথে মিলে হত ফুর্তি। নিয়তির লিখন ছিল কিনা জানি না, প্রথমবারই আমি আর অন্তরা এক দলে পড়েছিলাম, যা কিনা পরের দুবছরও বজায় ছিল। এভাবেই আমরা পারস্পরিক নির্ভরতার সিঁড়ি বেয়ে প্রথমে সখ্যতা ও পরে গভীর বন্ধুত্বে উপনীত হয়েছিলাম। আমাদের এই সম্পর্কে বিভিন্ন সময়ে অনুঘটকের কাজ করেছে আমাদের সহপাঠীরা। বিশেষ করে সুমনের কথা মনে পড়ে। স্বভাব রসিক ছেলেটা আমাদের সম্পর্কের প্রাথমিক আড়ষ্টতার বরফ গলাতে সাহায্য করেছিল। মনে আছে first year field-এর গোটা সময়টা ও যতক্ষণ জেগে থাকত, একটা রোদচশমা পরে কাটিয়েছিল যার ডানদিকের কাচটা ছিলনা। অন্তরা একদিন ওকে জিজ্ঞাসা করেছিল," তুই এরকম sunglass কেন পরিস রে? একটা ভাল sunglass পরলেই তো পারিস।" সুমনের ঝটিকা উত্তর ছিল,"তাহলে তো আর এই অসাধারণ কেতটা মারা যাবে না। দিনের বেলা বামদিকের রঙিন কাঁচ দিয়ে দেখি আর রাতে ডানদিকের ফাঁকটা দিয়ে। দুটোই এক চোখে।"
-"এক চোখে দেখতে অসুবিধা হয় না?"
-"কি যে বলিস! মেয়েদের চোখ মেরে মেরে চোখ সেট হয়ে গেছে।"
আমরা তিনজনেই হেসে গড়িয়ে পড়েছিলাম।
field থেকে ফিরেও আমাদের একসাথে পড়াশোনা করার অভ্যাসটা থেকে যায়। আমাদের সাথে অনুজও পড়ত - কখনো বিশ্ববিদ্যালয়ের মাঠে, কখনো প্রধান পাঠাগারে, কখনো ক্লাসের শেষে ফাঁকা ঘরে। পড়ার ফাঁকে ফাঁকে চলত হালকা হাসি, টুকরো কথা আর খুচরো খুনসুটি।
(চলবে...)

পরের পর্ব:
চিঠিটা... (পরিচ্ছেদ - ৩)
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×