somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্ম দিন গণজাগরণমঞ্চ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ গণজাগরণ মঞ্চের ১ বছর পূর্তি। ঘটনাবহুল এই এক বছরে গণজাগরণমঞ্চ যেমন অসংখ্য ঘটনার শিকার হয়েছে তেমনি জন্মও দিয়েছে অসংখ্য ঘটনার। গণজাগরণমঞ্চের আন্দোলনের ঢেউ যেমন দেশের সীমানা ছাড়িয়ে দুনিয়াব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি দেশের জেলায় জেলায় আর বিদেশের বাঙালী অধ্যূসিত অঞ্চলেও সূচনা করেছে আন্দোলন। এই গণজাগরণমঞ্চই বাঙালী নতুন প্রজন্মকে অন্তত নাড়া দিতে পেরেছে, জাগিয়ে তুলতে পেরেছে তাদের ভিতরকার প্রতিবাদী বাঙালীত্বকে।

কাদের মোল্লার উত্থিত দুটি আঙ্গুল যে গণজাগরণমঞ্চের জন্ম দিয়েছিলো, গণজাগরণমঞ্চের সেই পরোক্ষ জনক রাজাকার কাদের মোল্লা আজ আর নেই! কিন্তু গণজাগরণমঞ্চ ঠিকই এখনও বেঁচে-বর্তে আছে।
একটা পর্যায়ে গণজাগরণমঞ্চের নিয়ন্ত্রণ চলে যায় আওয়ামী সরকারের হাতে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তখন গণজাগরণমঞ্চের ভূমিকাও ছিলো দৃষ্টান্তমূলক। সেটা নিয়ে কম আলোচনা-সমালোচনা হয় নি অবশ্য। অনেকের মতে এখনও গণজাগরণমঞ্চের লাগাম রয়েছে সরকারেরই হাতে।
কিন্তু এতকিছুর পরও গণজাগরণমঞ্চের যে অর্জন, সেই অর্জনকে ম্লান করার কোন সুযোগ নেই। গণজাগরণমঞ্চের মূল অর্জনগুলো যদি আমি পর্যায়ক্রমে লিখতে চাই তাহলে সেগুলো হতে পারে নিন্মরূপ-

লক্ষ লক্ষ বাঙালীকে বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিবাদী কয়েকলক্ষ মানুষকে রাজপথের আন্দোলনে টেনে এনেছে এই গণজাগরণমঞ্চ। মধ্যবিত্তশ্রেণীর একটা অংশও এই আন্দোলনে যোগ দিয়েছে, যা যে কোন আন্দোলনকে সাফল্যের দিকে এগিয়ে নিতে খুবই প্রয়োজনীয়। গণজাগরণ মঞ্চ এই লক্ষ লক্ষ মানুষকে যে আন্দোলন শিখিয়ে গেলো, রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করা এবং নিজেদের দাবী আদায় করার যে শিক্ষা ও সাহস দিয়ে গেলো- এটা ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে ব্যাপক প্রভাব পড়বে আমার বিশ্বাস।
ধর্মব্যবসায়ীরা গণজাগরণমঞ্চের আন্দোলনকারীদের নাস্তিক হিসাবে আখ্যায়িত করেছে এবং তাদের বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মানুষকে খেপিয়ে দেয়ারও সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু কিছু ধর্মান্ধ মানুষ ছাড়া দেশের বেশিরভাগ মানুই ধর্মব্যবসায়ীদেরই এই অপপ্রচার ও অপব্যাখ্যা শেষ পর্যন্ত বিশ্বাস করে নি। এতে একদিকে যেমন রাজপথের আন্দোলনকারীদের মধ্যে আত্মবিশ্বাসের জন্ম হয়েছে, তেমনি উগ্র-ধর্মান্ধ-ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধেও বেশ বড় জনমত তৈরী হয়েছে। অনেক ধর্মপরায়ণ আন্দোলনকারীও ধর্মব্যবসায়ীদের এই গণবিরোধী অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে।
কাঁদের মোল্লার ফাঁসি কার্যকর এবং অন্য যুদ্ধাপরাধীদের বিচারের কাজ তরান্বিত করতে সরকার ও বিচার বিভাগকে যথাযথ চাঁপ সৃষ্টি করতে পেরেছে এই গণজাগরণমঞ্চ। মহাজোট সরকার ও যুদ্ধাপরাধী জামাত-শিবিরের সাথে নতুন বোঝাপড়া ও সমঝোতার যে পাঁয়তারা চলছিলো, গণজাগরণমঞ্চ এই ষড়যন্ত্রকেও রুখে দিতে সমর্থ হয়েছে।
থাবা বাব খুন হয়েছেন। ধর্মগাধাদের হামলার শিকার হয়েছেন আসিফ মহিউদ্দিন সহ গণজাগরণমঞ্চের আরো অসংখ্য কর্মী। কিন্তু আশার কথা হচ্ছে গণজাগরণমঞ্চ হাজার হাজার মুক্তমনা, প্রতিবাদী তরুণের জন্ম দিয়েছে এবং ধর্মগাধাদের বিরুদ্ধে লড়াই করার সাহস ও অনুপ্রেরণাও যুগিয়েছে। এই গণজাগরণমঞ্চই তৈরী করেছে অসংখ্য জনপ্রিয় তরুণ নেতৃত্বের, যারা গণমানুষের স্বার্থ রক্ষায় আগামী দিনের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে পারবে।

তাই গণজাগরণমঞ্চের অনেক সমালোচনা থাকলেও এর প্রয়োজনীয়তা ও যথার্থতার দিকটিই ফুটে উঠেছে সর্বক্ষেত্রে। শুভ হোক গণজাগরণমঞ্চের আগামী দিনগুলি। তরুণ প্রজন্মের আরো লক্ষ লক্ষ প্রতিবাদকারী, আন্দোলনকারীর জন্ম হোক এই গণজাগরণমঞ্চের মধ্য দিয়ে।
শুভ জন্মদিন গণজাগরণমঞ্চ!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×