কেউ ইভেন্ট খুলে ইনভাইট করে, কেউ ছবি বানিয়ে ট্যাগ করে, কেউ চ্যাটে বলে, কেউ তো আরও দরদী দেশের জন্য, ফোন করেও বলে আমার প্রোফাইলে যেন ডিসেম্বর মাসে বাংলাদেশের পতাকার ছবি প্রফাইলের ছবি হিসেবে রাখি।
দেশের জন্য কিছুই তো করতে পারিনা। এটা করলে যদি দেশ প্রেম প্রকাশ পায় না হয় তাই করলাম। সারা বিশ্বের কাছে আমাদের দেশের পতাকার পরিচয় করাতে আমার কোন আপত্তি নেই। স্রোতে না হয় গা ভাসালাম।
কিন্তু যা শুরু হয়েছে তাতে আমি অবাক হচ্ছি। কেননা হাজার মানুষের ছবি প্রায় একি রকম।
হোক না তাতেও আপত্তি নেই। কিন্তু পতাকার নাম ভাঙ্গিয়ে ডিজুস কায়দায় অথবা পুরনো পতাকা(লাল বৃত্তের মাঝে ম্যাপ) দেয়া কি আমাদের ঠিক হচ্ছে??
এতে আমাদের উদ্দেশ্য কতটা সফল হচ্ছে।
আমরা শুধু রেকর্ড এর চিন্তা করি। এত কোটি মানুষ একসাথে এক ছবি দিলে তা রেকর্ড হবে, হ্যানো ত্যানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কি ভেবে দেখেছি তাতে একজন মানুষ কনফিউশনে পরে যাবে বাংলাদেশের পতাকা আসলে কোনটা। সবুজের মাঝে লাল, নাকি লালের মাঝে হলুদ ম্যাপও আছে??
কেউ তো বৃত্তাকৃতির পতাকা দিয়েছে। কারটা আবার পুরোই বর্গ আকৃতির।
হাজারো ডিজাইন আর নতুনত্তের পতাকা দেখে মনে হয় লাল আর সবুজ আছে এমন কোন জিনিস হলেই আমাদের পতাকা হয়ে গেল। বেছে একটাকে দিলেই হল।
আমরা বার বার ভুলে যাচ্ছি আমাদের পতাকা একটাই, তা হল সবুজের মাঝে লাল ও আয়াতাকার।
![]()
লাল কিন্তু পুরো মাঝেও নয়।
আর লালের মাঝে কোন হলুদ ম্যাপও নেই।
![]()
এটা ৬ মার্চ ১৯৭১ সালের থেকে ১৯৭২ সালের ১৬ জানুয়ারী পর্যন্ত ছিল। ১৭ জানুয়ারী থেকে লালের মাঝের হলুদ ম্যাপটা বাদ দেয়া হয়।
উইকি থেকে দেখে নিতে পারেন সব।
দেশপ্রেম দেখাতে গিয়ে দেশের পতাকা বদলে যেন না যায়।
আপনি সতর্ক থাকুন, সতর্ক দৃষ্টি রাখুন কেউ এই ভুল করছে কিনা।
আশা করি যারা ছবি বদলাবে তারা সবাই সঠিক পতাকার ছবিটাই ব্যাবহার করবেন।
আসুন দেশের প্রতি ভালবাসা প্রকাশ করি। কিন্তু বেশি ভালবাসা প্রকাশ করতে গিয়ে যেন দেশের পতাকা বদলে না ফেলি।
লেখাটি ফেবুতেও প্রকাশিত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


