একটা কবিতা লিখতে চাইছি
কেনো যেনও লিখতে পারছি না
কত রঙ্গীন স্বপ্ন, জল্পনা-কপ্লনা
তবুও কলম স্তব্দ, নড়ে না চলে না
অামি লিখতে পারি না।
ঘন কালো মেঘ
প্রেমিকার এলোমেলো কেশ
এক বুক তৃষ্ণা, পূর্ণ জোস্না সবি অাছে
তবুও অামার কবিতার খাতা ফাঁকা।
বাতাসে অাজ পুরা মাংসের গন্ধ
দেখেছি জলন্ত চিতা
ঝলসানো মুখ যেন পূর্ণিমা।
পেটের ভেতর ক্ষুধার উৎপাত
মানবতার চাকায় পিষছে ফুটপাত
বুলেটে লেগে আছে ক্ষমতার লালা
বাড়ছে বেহিসাবি লাশের বোঝা
অামি লিখতে পারি না।
অক্ষমতায় বাঁধা হাত
বিদ্রোহী শ্লোগান সব নিপাত যাক
কেতলিতে ফুটতে থাকা জনগণ সিদ্ধ হোক
সংবাদপত্রে বিনোদন ধর্ষিত হোক।
আমার কি? আমিতো বেশ ভালোয় আছি
ব্যাগভর্তি সুখ কিনছি, পেট ভরে হাসছি
ঘুমের ঘোরে স্বপ্ন বুনছি।
শুধু একটি ক্ষত বুকের মাঝে
মাঝরাতে ভীষণ ভাবে জাগে
দায় এড়াতে এড়াতে আমি কি
পরাধীনতার দারস্থ হচ্ছি?
শহীদ নূর হোসেন অাজ শুধই মৃত লাশ
পঁচে গেছে হাড় মাংস
শুকিয়ে গেছে সবুজ ঘাসে জমাট রক্ত ।
অার কত রক্ত পেলে তোমার পিপাসা মিটবে
অার কত নূর হোসেন চাপা পড়লে
গনতন্ত্র তুমি মুক্তি পাবে?
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



