আমি ভেতরে ভেতরে ঘামছি !
রিকশা থেকে নেমে ১০ টাকা দিতেই রিকশাওয়ালা মিটিমিটি হেসে বলল—ভাইয়া আরও ৫ টাকা দেন ! ঠাকুরপাড়া থেকে কান্দিরপারের ভাড়া ১৫ টাকাআ ! শালার রিকশাওয়ালারাও আজকাল চালাক হয়ে গেছে, সাথে মেয়ে বন্ধু থাকলেই হুট করে ভাড়া বাড়িয়ে দেয়,কিছু বলা যায় না পাছে সে আবার কি মনে করে :/
বিমর্ষ মনে মানিব্যাগের অল্প কটা মানি থেকে আরও ৫ টাকা বের করতে যাচ্ছি-- সে সময়, ও একটা ধমক দিয়ে রিক্সাওয়ালাকে বলল--- ওই মিয়া, ধাপ্পাবাজি পাইছ ? ১০ টাকার ভাড়া ১৫ টাকা চাও !!!
ওর এই কথা শুনে- রিক্সাওয়ালা থ হয়ে আমার দিকে আর আমি ভ্যাবাচ্যাকা খেয়ে ওর দিকে তাকালাম ! আশ্চর্যজনক ভাবে, রিকশাওয়ালা কিছু না বলে, আস্তে করে প্যাডেলে চাপ দিল,আমি রিকশাওয়ালার চলে যাওয়া দেখতে লাগলাম ! ও মার্কেটের দিকে হাঁটতে শুরু করল, আমি এখন আর ঘামছি না, বরং বেশ ফুরফুরে লাগছে। আমিও আমার প্যাডেলে চাপ দিয়ে আমার লেডি হিটলারকে অনুসরণ করলাম।
ঘটনাটা বেশ কয়েক বছর পুরনো,ডায়রি ঘেটে পাওয়া ।
ঘটনার ৫০ % সত্য, ৫০% আমার মনের মাধুরি মেশানো!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


