ভয় লাগছে?
বুক দুরুদুরু করছে?
হতে পারে কাল খুব বড় কোন পরীক্ষা। অথবা দিচ্ছেন কোন চাকরির ইন্টারভিউ।
এরকম অবস্থায় আমাদের কোন না কোন সময় পড়তে হয়। নানা চিন্তা, মানসিক চাপে বাড়াচ্ছেন ব্লাড প্রেশার কিংবা ঘুম আসে না এরকম নানা সমস্যা।
একধাপ পেছনে ফিরে তাকান। চোখ বন্ধ করে বুক ভরে নিশ্বাসটা নিন আর একটু ভাবুন--
-যা চাচ্ছেন,তা যদি না পান,তাহলে কি জীবন ৃথা?
-গোল্ডেন আ্ না পেলে কি মারা পড়বেন?
যে জিনিসটা নিয়ে এত চিন্তা করছেন, তা না পেলে কি আপনি বেচে থাকবেন না?
একটা সুযোগ হাত ছাড়া হলে মিলবেনা আর কোন সুযোগ?
খুলবে না আর কোন দরজা?
আজ বা কাল যদি আনাকাঙ্ক্ষিত জিনিসটা নাও পান,সুযোগ নাও মিলে, তাহলেও কিন্তু আপনি সফল ভাবে অন্তত একটা কাজ ঠিক করতে পারবেন, বেচে থাকা,আরেকটি সূর্যোদয় দেখার সুযোগ পাওয়া।
গোল্ডেন আ্ না হয় না পেলেন, অথবা পছন্দের ইউনিভার্সিটিতে ভর্তি না হতে পেরে অন্য কোনটায় হলেন। দুইদিন,তিনমাস অথবা বছর চার পরে সেটা নিয়ে কেউ ভাববে?
ভয়কে তাই জয় করুন।না পেলে না হয় না-ই- পেলেন।কিছু কি যায় আসে?আজ আসলেও কাল কি আসবে?
চোখ বন্ধ করুন,প্রশ্নটা নিজেকে করুন আর জয় করুন সব চেয়ে বড় বাধা ভয়কে
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



