
২. Swan সারা জীবনে একটি swan কেই সঙ্গী হিসাবে বেছে নেয়। কোন কারণে যদি তার সঙ্গী মারা যায় তখন অপরটিও মারা যায় সঙ্গী হারানোর শোকে।

৩.সার্ক(shark) বছরে ১২ জন মানুষ হত্যা করে আর মানুষ ঘন্টায় ১১,৪১৭ টি সার্ক হত্যা করে।


৪.পৃথিবীর বেশির ভাগ মানুষ তার দৈনন্দিন কাজ সব ডান হাত দিয়ে করে থাকে। কিন্তু এর মাঝে কিছু মানুষ আছেন যারা তাদের প্রয়োজনীয় সব কাজ বাম হাত দিয়ে করে থাকে।এক গবেষণায় দেখা গেছে, পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ মানুষ বাঁ হাতি হয়ে থাকেন। কিন্তু এই বাঁ হাতি মানুষদের নিয়ে অনেক মজার কিছু তথ্য আছে। সে তথ্যগুলো অন্য এক পর্বে দেয়ার চেষ্টা করব।

৫.সমুদ্র সমতল থেকে হিসেব করলে পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ শৃঙ্গ পাকিস্তান ও চীন সীমান্তের কে-টু পাহাড়। এর উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট (৮ হাজার ৬১১ মিটার)।

৬.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে উদ্দেশ্যে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার।

৭.আয়ারল্যান্ডের এলিওয়ি ছোট্ট একটি দ্বীপ। দ্বীপের সবুজের মাঝে ছোট্ট একটি বাড়ি। বৃক্ষহীন এলাকা, উত্তাল বাতাস, সামুদ্রিক ঢেউ, জনমানবহীন এমন জায়গায় এটা আসলে একটি অস্থায়ী রিসোর্ট টাইপের বাড়ি। একে বলা হয় বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও নির্জন বাড়ি।
মূলত দীর্ঘ ঠোঁটের পাফিন পাখি শিকারিরা মৌসুমে এ বাড়িটি থাকার জন্য ব্যবহার করেন। কারণ পাফিন পাখির প্রজননের জন্য দ্বীপটি রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



