ছোটবেলা থেকে খেলার প্রতি আমার কোনো নেশা ছিলনা, তবে আব্বু ও আমার বড় দুইভাইয়ের খেলায় মেতে ওঠার নেশা ও উত্তেজনা আমাকে তাদের খুশিতে সামিল করতে উত্সাহ দিতো, স্বপ্ন দেখতাম নিজের "দুই চারটে চার- ছক্কার মার এবং তাদের আনন্দে উজ্জ্বল হাসিমুখখানা ", অন্যের হাসিতে নিজের এক ধরনের তৃপ্তি থাকে।
আজকে সারাদিন অন্যের অনুভুতিগুলো দেখলাম, দীর্ঘ সময় ধরে আনন্দকর মুহূর্ত আর শেষ মুহুর্তে এসে হতাশা। বাংলাদেশ জিতলে হয়তো সবার সাথে আনন্দ মেতে উঠতাম, তবে হতাশা বা মামলি ক্রন্দনকে কাছে ভিড়তে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় ।
খেলাতে ডুবে যাওয়া কিংবা "গান-বাজনা -মুভি" র মোহে পরা হয়তো এর জন্যই মানা করা হয়েছে, বিশাল একটা সময় জুড়ে হয় আমরা নিজেকে ভুলে নিজের অনুভুতিগুলোর দাস হয়ে পরি কিংবা খোদার স্মরণে বেখবর হয়ে পরি :- এটা শুধু মাত্রই একটা খেলা, এরবেশি কিছু নয়, দেশের উজ্জ্বলতা খেলায় হেরে যাওয়াতে ক্ষীন হবেনা কোনো দিন !!!
তবে আজ বাংলাদেশ ক্রিকেট দল (বাংলাদেশ না) বাহ বাহ পাবার ১০০% দাবিদার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


