আজকে একটা ব্যাপার বিশ্বাস করতে কষ্ট হলো :-
একটি রেস্তুরায় খাবার খাওয়ার সময়ে আমার পূর্বপরিচিত এক পাকিস্তানি প্রতিবেশী মারফতে এক ভিনদেশীর সাথে পরিচয় হলো।
কথার প্রসঙ্গে এক পর্যায়ে বিদেশী বলে উঠলো : "তোমাদের বাংলাদেশে নাকি মুসলমানেরা হিন্দুদের মেরে ফেলছে" ,
প্রশ্নটা শুনে অনেকটা ভেবাচেকা খেলেও 'কেন মনে হলো তোমার' জানতে চাইলে বিদেশী জানালো : আমাকে তোমাদের অমুক ব্যক্তি বললো সেইদিন, চিনো এই লোকটাকে ?
আমি : "হুম, খুব ভালোভাবেই চিনি (তিনি জাতিতে আমার মতই একজন বাংলাদেশী, তবে ধর্মে হিন্দু ) , তোমাকে ব্যাপারটা খুলে বললে আরো ভালোভাবে বুঝবে।"
(কিছু সময় ধরে বুঝালে ওর শেষ মন্তব্যটা ছিল প্রশংসা পাবার মত)
বিদেশী : আমি বুঝতেসি ব্যাপারটা, রাজনীতিবিদেরা আরো নিচে নামতে পারে। তোমাদের এই সহ-অবস্থানটা বজায় রাখা উচিত, রাজনীতির সাথে ভিড়তে দেওয়া ঠিক হবেনা।
আমি : তোমার কথাটা ভালো লাগলো, আফসোস "বলে বেড়ানো এই মানুষটিও" যদি তোমার মত করে বুঝতো।
তবে আলোচনার শেষ মেষ ছিল চমকপ্রদ , বাংলাদেশী কোনো মেয়েকে এই বিদেশী বিয়ে করবার আগ্রহ ব্যক্ত করলে জানতে চাইলাম "বাংলাদেশী মেয়ে কেন ??"
ও জানালো : "তোমরা বাংলাদেশীদের আচরণ অমায়িক , যথেষ্ট শ্রদ্ধা রেখে ও দিয়ে কথা বলতে জানো। ", আমি সামনের বারে আমার দেশ ভ্রমণের আহবান জানালে বেচারা সাদরে গ্রহণ করলেন।
Moral of the History : জাতি হিসাবে অন্য জাতির নিকট সম্মানিত তো হতে পেরেছি আমরা, অথচ স্বজাতি মানুষের নিকট সম্মানিত হবার ও সম্মানিত করবার চ্যালেঞ্জ আমাদের গ্রহণ করতে হবে। দেশ ভিক্তিতে যদি "জাতি" গঠন করতেই হয় তবে "পাকি" বা "দাদা" বান্ধব নয় বরং "বাংলাদেশী বান্ধব" হবার পূর্ণ চেষ্টা চাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


