somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার ক্যারিয়ার এবং ফিনল্যাণ্ড

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্ব উত্তরের ইউরোপীয় ইউনিয়নভুক্ত Scandinavia এর নর্ডিক অঞ্চলের একটি দেশ ফিনল্যাণ্ড। জীবনযাত্রার মান যথেষ্ট উন্নত হওয়ায় নানা দিক থেকে বিশ্বের মানুষের মাঝে আজ বেশ আলোচিত একটি দেশ এটি । শীত প্রধান এই দেশটি বিগত কয়েক বছর যাবত বিশ্বের শ্রেষ্ট সফল দেশ হিসাবে বিভিন্ন জরিপে উঠে আসছে । শুধু তাই নয়, শিক্ষা ক্ষেত্রেও দেশটি আমেরিকা আর ইউরোপ - এশিয়াসহ বিশ্বের সকল দেশকে পিছনে ফেলে জায়গা করে নিয়েছে প্রথম জায়গাটি । সহজেই নাগরিকত্ব আর সিকিউর Career তৈরী করা যায় বলে বাংলাদেশ সহ ইউরোপে বসবাসরত বাংলাদেশীদের মাঝে ফিনল্যাণ্ড এ স্টুডেন্ট হিসাবে কিংবা ওয়ার্ক পার্মিট এ আসার আকাঙ্খা ও প্রবণতা বাড়ছে ।

ফিনল্যান্ডের ব্যাপারে সুপার ডুপার তথ্য যেগুলো আপনার জানা দরকার :-

১. বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে ফিনল্যান্ডের পাসপোর্ট। এই পাসপোর্টের মাধ্যমে আপনি বিশ্বের ১৭৩টি দেশে কোন প্রকার ভিসা ছাড়া ভ্রমন করতে পারবেন। আর ফিনল্যান্ডের পাসপোর্ট পাওয়াও কিন্তু অনেক অনেক সহজ।
২. ফিনল্যান্ডের সবচেয়ে অসাধারন দিক হলো, এর সামাজিক নিরাপত্বা অনেকবেশি মজবুত যা অন্য অনেক অনেক ইউরোপিয়ান দেশ থেকে অনেকবেশী শক্তিশালী।

যেমন :-

# "চাকুরিজীবি আপনি" ঠুস ঠাস করে চাকুরী হারা হবার সম্ভাবনা নেই :- কাজ না থাকলে দরকার পরলে কোম্পানি আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। যদি ঠুস করে চাকরি হারা হোন, তবে চিন্তা নেই :- চাকরি না পাওয়া অবধি মোটা অঙ্কের টাকা দিয়ে দেশটির সরকার আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে।

# ক্যারিয়ার গঠনে ফ্রি ফ্রি অতি উন্নতমানের উপদেশ দেবার জন্যে প্রতিষ্ঠানের অভাব কিন্তু আপনি মোটেও অনুভব করবেন না
# সন্তান জন্ম দিছে মায়ে, বাবাও ভোগ করে ৩ সপ্তার বিশাল লম্বা "টাকাসহ" পিতৃকালীন ছুটি।
# আর ঠান্ডা কাশি, গলার খুশখুশানি, শরীরের ছেড়া ফাটা নিয়ে ডাক্টার খানায় উপস্থিত হলে তো কথাই নাই : ডাক্তারের দেওয়া ছুটি মোতাবেক আপনার কাজের কোম্পানি আপনাকে বসিয়ে বসিয়ে টাকা দিতে বাধ্য।


৩. আন্তর্জাতিক জরিপ অনুযায়ী ফিনল্যান্ডের পড়াশোনার মান বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে।

৪. দুর্নীতিমুক্ত দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডের অবস্থান এক নম্বর স্থানে
৫. বিশ্বের সবচেয়ে সফল দেশ হিসাবে ফিনল্যান্ডের অবস্থান এক নম্বরে।
৬. বিশ্বের সেরা মাতৃবান্ধব (মাতৃকালীন সুযোগ সুবিধার দিক দিয়ে) এবং পিতৃবান্ধব দেশ ফিনল্যান্ড। নবজাত সন্তানের সুযোগ সুবিধার অংশ হিসাবে পিতা ও মাতাও সেরা সুবিধাগুলো বহন করে।

৭. ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি বিশ্বের সেরা বসবাসযোগ্য একটি শহর। শহরটি সততার দিক দিয়ে বিশ্বের এক নম্বর শহর হিসাবে জায়গা দখল করে আছে।

৮. "এক সময়কার বিশ্ব কাপানো মোবাইল কোম্পানি নকিয়ার" দেশ হিসাবে পরিচিত ফিনল্যান্ডের বাজারে ফুড ইন্ডাস্ট্রি, nursing , IT sector , logistic sector , multinational company এবং cleaning কোম্পানি গুলোতে বিদেশীদের জন্যে চাকরির অনেক সুযোগ তৈরী হচ্ছে।

চরম একটা আশার খবর হইলো :- আগামী ১৬ বছরের (২০৩০ সালের) মধ্যে ফিনল্যান্ডের শ্রম বাজারে কম করে হলেও ৪ লাখ মানুষের প্রয়োজন। আর এই দেশের সরকার এই শ্রম বাজারকে বিভিন্নখাতে চাঙ্গা করতে এই দেশের বিদেশিদেরই টার্গেট করেছে। এই ক্ষেত্রে নিত্সন্দেহে অগ্রাধিকার পাবে তারা যারা ফিনল্যান্ডে এর-মধ্যেই চলে আসবেন/পড়াশোনা করছে/কর্মরত/পড়াশোনা শেষ করেছেন ।


# ইউরোপের মধ্যে ফিনল্যান্ডের একটা বিশেষ দিক হলো :- এই দেশে পড়াশোনা শেষ করে আপনি যে কোনো ফিল্ডেই কাজ খুঁজে নিতে পারেন (যেটা জার্মানি সহ অনেক দেশেই সম্ভব না : সেসকল দেশগুলোতে আপনি যেই বিষয়ে পড়াশোনা করলেন, সেই ফিল্ডেই আপনাকে কাজ খুঁজে নিতে হবে, অন্য কোনো ফিল্ডে নয়।), যে কোনো ফিল্ডেই কাজ খুঁজে নিয়ে আপনি আপনার পরবর্তী পাসপোর্ট পাওয়া সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

# পাসপোর্ট পাওয়ার পর চাইলে আপনি স্বপরিবারে বিশ্বের অন্য অনেক দেশ/ইংলিশ স্পেকিং কোনো দেশে (যেমন :যুক্তরাজ্যে) অনায়াসে চলে যেতে পারেন। তবে ফিনল্যান্ডের সামাজিক নিরাপত্তা বলয় কিন্তু অনেক শক্তিশালী।


যেই যেই বিষয়গুলোর উপরে নির্ভর করে আপনি ফিনল্যান্ডে আসতে পারেন :-

১. পড়াশোনার উপরে
২. কাজের ভিসায়
৩. আপনার পরিচিত কেও ফিনল্যান্ডে থাকলে ফ্যামিলি ভিসায়
৪. রাজনৈতিক আশ্রয়ে


মনে রাখবেন :- ইউরোপ আসা মানেই কিন্তু আসা না !!, লক্ষ লক্ষ টাকা খরচ করেও চাকরির অভাব বা সেটেলমেন্ট এর অভাবে অনেক অনেক বাংলাদেশী এবং বিদেশীরা ইতালি-পোল্যান্ড-সাইপ্রাস প্রভৃতি দেশে এসে উন্মুক্ত পৃথিবীতে চার দেয়ালে বন্দী হয়ে পড়েছেন, না পারছেন কোথাও move করতে আর না পারছেন থাকতে, বুঝে উঠতে পারছেন না যে :- কি করবেন , কোথায় যাবেন !!!

বাংলাদেশের বাইরে আসতে দুইটা "সূত্র/ফর্মুলা" মনে রাখবেন :-

১. বাংলাদেশের বাইরে যেই দেশই হোকনা কেন, পড়াশোনা যদি ফ্রী হয় এবং খাওয়া-দাওয়া এর উপরে স্কলারশিপ পান, তবে আসুন এবং ভিসা এর জন্যে আবেদন করুন।

২. যদি কোনকিছুতেই স্কলারশিপ (অর্থনৈতিক সহায়তা) না পান বা "লিভিং/পড়াশোনার"র যেকোনো একটিতে পান :- তবে দেশ থেকে টাকা দিয়ে পড়তে চাইলে ঠিক আছে , যদি না পারেন / চান তবে দেখুন যে ওই দেশে চাকরি করে এগুলো পোষাতে পারবেন কিনা (চাকরি কতটা available) ।


ফিনল্যান্ডের পড়াশোনা এখন পর্যন্ত সম্পূর্ণ ফ্রি এবং তার উপরে অনেক ক্ষেত্রে কিছু মাস্টার্স প্রোগ্রামে থাকা-খাওয়ার উপরে স্কলারশীপও পাওয়া যায়। স্কলারশিপ না পেলেও কাজ করে থাকা খাওয়ার খরচগুলা সহজেই উঠিয়ে অতিরিক্ত অর্থ জমানো যায়।

 ফিনল্যান্ডে পড়াশোনা এবং ক্যারিয়ার রিলেটেড আলোচনা করতে জয়েন করতে পারেন ফেইসবুক গ্রুপ : Click This Link

 Official Facebook page: Click This Link

 Website : http://www.finbd.com
 You-Tube channel : Click This Link

একজন প্রবাসী হিসাবে আমি নিজেও আপনাদের প্রতিজনের সুন্দর একটি ক্যারিয়ারের স্বপ্ন দেখি , বিশ্বের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে নিজের দেশের মানুষদের পদচারনায় মুখর দেখে "কেনা আনন্দিত হতে চায়" বলুন!!, কখনো হতাশ হবেন না, জীবনের লক্ষ্যগুলো তৈরী করে ফেলুন। এখনোতো সারা জীবন আপনার সফলতার স্বাধ গ্রহণে ডাকছে। অনেক অনেক শুভকামনা রইলো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×