ওদের মানসিক শক্তিও হয়ত আমাদের চেয়ে বেশি। অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম দীর্ঘদিন থেকে এর প্রমাণ দিয়ে আসছে।
বুদ্ধিমত্তাবিষয়ক এই ধারণা গবেষণার মাধ্যমে প্রমাণের সুযোগ আমার কম, তবে আমাদের জাতীয় জীবনের বিভিন্ন স্তরে আমরা যে সব অর্থহীন দূর্বোধ্য নিয়মকানুন প্রতিষ্ঠা করে রেখেছি, তাতে করে গরমের দেশের মানুষের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু নয়। যেমন, একটা নিয়ম রয়েছে সকাল ১০টায় অফিস শুরু করা।
ইউনিভার্সিটিতে আমার এক বন্ধুর বড়ভাই বিদেশি এক এনজিওতে চাকুরী করতেন, ওনার অফিস টাইম ছিল সকাল ৭টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। আবার এখন আমার অফিসের ঠিক উল্টোদিকে একটা দেশের এ্যাম্বাসিতে দেখি অফিস হল ৮টা থেকে ৪টা পর্যন্ত। ঠিক ৪টা বাজলেই এ্যাম্বেসির অটোমেটেড দরজা বন্ধ হয়ে যায়।
বিপরীতে আমাদের দেশের অফিসগুলো সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬ টায়। অফিসে একই পরিমাণ সময় ব্যয় করি আমরা এবং তারা। কিন্তু টাইমিংয়ে সামান্য ভিন্নতার কারণে সামগ্রিক জীবনযাত্রাই বদলে যায়। যেখানে তারা ৩টা বা ৪টার সময়ে অফিস থেকে বের হয়ে দিনের আলোয় বেশ অনেকটুকু সময় নিজের জন্য দিতে পারছে, সেখানে সন্ধ্যা ৬টা আমরা বের হচ্ছি পুরোপুরি বিদ্ধস্ত, বিপর্যস্ত হয়ে।
শীতের সময়ে সকাল ১০টায় অফিস শুরু করার একটা যুক্তি থাকলেও থাকতে পারে, কিন্তু গরমের সময় সকাল ১০টা মানে অলমোস্ট দুপুর। অন্যরা যখন সকালের মিষ্টি আবহাওয়ায় অফিসে এসে কর্মঘন্টার বড় অংশই পার করে ফেলেছে, তখন আমরা গা জ্বলুনী রোদে বাসা থেকে বের হই অফিসের উদ্দেশ্যে। তারপর প্রচন্ড গরমে, ধুলায়, ঘেমে একসার হয়ে অফিসে যখন অফিসে ঢুকি, তখন কাজের কোন এনার্জি আর থাকে না। পাশাপাশি অফিসে যেতে হবে এই চিন্তায় সকালের সময়টুকু যেমন নিজের কোন কাজে লাগে না, ঠিক তেমনি সন্ধ্যা ৬টায় বের হওয়ার (যদি ডিউ টাইমে বের হওয়া যায় আর কি!) কারণে পরবর্তী সময়গুলোও সাধারণত কোন কাজে লাগে না। রিফ্রেশমেন্ট, রিক্রিয়েশন দুরেই থাকুক।
অদ্ভূত সব নীতিনির্ধারক আমাদের! কার মাথা থেকে যে বের হয়!
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


