এটা আমাদের গন্তব্য ছিলো না। দিন ও রাত্রির মিলিত চক্রান্ত আমাদের পৌঁছে দিলো
শৃগাল-পরিবেষ্টিত কাঁঠালবনে। উৎস থেকে বহুদূরে, গন্তব্য থেকে বিপরীত দূরত্বে,
এই এক নির্জন তৃতীয়-বিন্দু। নদী, জলাশয় ও লোকালয়হীন অবিরত কাঁঠালবন।
শৃগালবেষ্টিত। আর আছে: কাঁঠালপাতার ভয়ানক আয়না। চোখ রাখলে, নিজেরই
মুখমণ্ডল বিম্বিত হয় একশ প্রকারে। নৈঃসঙ্গ্যের কামড়তাড়িত আমরা, অতঃপর,
কাঁঠালপাতার আয়নায় দেখতে থাকলাম নিজেদেরই মুখ। উৎস আর গন্তব্য পড়ে রইলো
লোকালয়ে, ভূত ও ভবিষ্যতহীন কাঠের দেরাজে বন্দি মৃতকাগজের খেরোখাতায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


