বাঙ্গালী ---?
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইমলাম প্রামানিক
“একদিন বাঙ্গালী ছিলাম”
গেঞ্জিতে ভাই লেখা
ছোট্ট শিশু দাঁড়িয়ে ছিল
নিজের চোখে দেখা।
লেখা পড়ে রাগ হলো ভাই
বাধালাম হইচই
আগে ছিলাম এখন তাইলে
বাঙ্গালী কি নই?
পাশের লোকে বলল হেসে,
“কথা তো ভাই ঠিক
চিন্তা ভাবনা না করে ক্যান
হয়ে যান বেদিক”?
আসলেই তো আমরা এখন
বাঙ্গালী কেউ নই
আওয়ামী লীগ, বিএনপিতে
দুই ভাগে সব রই।
কেউবা হলাম মুক্তিযোদ্ধা
কেউবা রাজাকার
উভয় দলে থাকছি যারা
তারাও স্বৈরাচার।
এই দলে কেউ ওই দলে কেউ
বাঙ্গালী কি আছি?
এই দেশেতে মিছেই মোরা
‘বাঙালি’ নামে নাচি।
পুরানা পল্টন
সন্ধ্যা -৭টা
৩১-০৭-২০১৫
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন