somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারণার অভিনব কৌশল

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার এক আত্মীয় ক্লাস নাইনে পড়ে। সম্পর্কে নাতী হয়। হঠাৎ তার কাছে গতকাল বিকালে গ্রামীন ফোন নাম্বার থেকে টেলিফোন আসে। টেলিফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বলে উঠে, আপনি তো সৌভাগ্য বান আপনার এই সিমটি লটারীতে জিতেছে। আপনি সাতাইশ লক্ষ টাকা পেয়েছেন। আপনি তাড়াতাড়ি গ্রামীন ফোনের হেড অফিসে অথবা আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন।
সাতাইশ লক্ষ টাকার কথা শুনে ছেলে তো খুশিতে হার্টফেল হওয়ার অবস্থা। কারণ ঐ ছেলে খুব গরীব। অনেক কষ্টে লেখাপড়া করে। সাতাইশ হাজার টাকা একত্রে চোখে দেখে না, সেখানে সে যদি সাতাইশ লক্ষ টাকা বিনা করণে হঠাৎ করে পেয়ে যায় তাহলে সে কি আর সুস্থ্য থাকতে পারে! তাড়িঘড়ি আমাকে টেলিফোন দিয়েছে, দাদা, আমি নাকি লটারীতে সাতাইশ লক্ষ টাকা পেয়েছি, গ্রামীন ফোনের হেড অফিসে যোগাযোগ করতে বলেছে। দাদা, আপনি তাড়াতাড়ি যোগাযোগ করেন, দেরি করলে টাকা নাকি পাওয়া যাবে না।
কথা শুনে আমারো তিন বার হার্ট ফেল হওয়ার অবস্থা। তাল সামলে পল্টনের গ্রামীন ফোনের অফিসে গিয়ে খোঁজ নিতেই তারা বলল, এসব ভুয়া। আমাদের এধরনের কোন প্রজেক্ট নাই। তাদের সাথে কোন প্রকার লেনদেন করবেন না।
সন্ধ্যার সময় আমার পাশের রুমের এ্যাডভোকেট ভাইকে গিয়ে বললাম। দেলোয়ার ভাই, আমার এক আত্মীয় তো ডিজিটাল প্রতারণায় পড়েছিল।
তিনি বললেন, কি রকম?
ঘটনা খুলে বললে তিনি হা হা করে হেসে বললেন, আরে ভাই কয়দিন আগে তো আমিও এমনই প্রতারণায় পড়েছিলাম। তিনি হেসে হেসে বললেন, আমি তখন মতিঝিলে রিক্সায় বাসায় ফিরতেছি হঠাৎ টেলিফোন করে একজন বলল, ভাই আপনি তো সৌভাগ্যবান। আপনি গ্রামীন ফোনের পক্ষ থেকে আঠারো লক্ষ টাকা লটারী পেয়েছেন। আপনি তাড়াতাড়ি আমাদের সাথে যোগযোগ করেন এবং নাম রেজিষ্ট্রেশনের জন্য আমাদের এই নাম্বারে বিকাশে তের হাজার সাত শত পঁচাত্তর টাকা পাঠান। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সাথেসাথেই রিক্সা ছেড়ে দিয়ে কাছেই গ্রামীন ফোন সেন্টারে গিয়ে যোগাযোগ করলে তারা এটাকে ভুয়া বলে উড়িয়ে দেয়।

এবার বোঝেন ডিজিটাল প্রতারণার অভিনব কৌশল।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×