নবান্নতে নতুন জামাই
২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
কৃষক ব্যস্ত ক্ষেতের মাঝে
কাটছে নতুন ধান
সোনার রঙে রঙিন মনটা
গাইছে সুখের গান।
কাস্তে হাতে কাটছে ধান
বাঁধছে ধানের আঁটি
মাটির সাথে মিলন তাদের
এরাই হলো খাঁটি।
দুপুর বিকেল ফিরছে বাড়ি
মাথায় ধানের বোঝা
এরাই কৃষক এরাই মানুষ
এরাই সরল সোজা।
উঠান ভরা ধানের পালা
পদ্ম ফুলের মত
খড়ের গাঁদাও অনেক উঁচু
যার ধান উঠেছে যত।
বিকাল বেলা মলছে মলন
পুরো উঠান জুড়ে
গাই গরু আর বলদ গরু
হাঁটছে ঘুরে ঘুরে।
ধানের নাড়া টানছে কেহ
কেউবা টানছে ধান
সোনালী রঙ দেখার পরেই
নাচছে তাদের প্রাণ।
কৃষাণীদের নাইরে সময়
শিশু পায়না কোল
নতুন ধানে ভরছে গোলা
ভরছে মাঁচার ডোল।
আমন ধানের নতুন চালের
কি যে মজার ভাত
মাষের ডালে লাউ তরকারী
উঠছে নামছে হাত।
নতুন ধানে নতুন ভাতে
মৌ মৌ গন্ধ করে
টাকি মাছের ভর্তা দিয়েই
খায় যে পেটটি ভরে।
পিঠা পায়েস চিড়া মুড়ি
সাথে খেজুর গুড়
নবান্নতে জামাই এসেছে
কণ্ঠে সুখের সুর।
ছবি ঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন