পকেটমারের রাজনীতি
২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহিদুল ইসলাম প্রামানিক
পকেটমারে দল বেঁধে কয়
নেতার কাছে গিয়ে
আমরাই করি মিছিল মিটিং
ভাঙচুর পিকেটিংয়ে।
জনগণকে অনেক দিলেন
আমরা পাইনি কিছু
সবসময় যে থাকি মোরা
আপনার পিছু পিছু।
আর তো কোন কাজ জানিনা
পকেট মারা পেশা
চর-থাপ্পর আর কিল-ঘুষিতেও
যায় না মোদের নেশা।
রিলিফ টিলিফ চাই না নেতা
সুযোগ চাই যে বড়
সামনের মাসে মিটিং দিয়ে
লোক করবেন জড়।
সেই মিটিংয়ে দিবেন নেতা
মোদের সুযোগখানি
এই কথাতে হবেন রাজি
আমরা সবাই জানি।
চিন্তা করে দেখলো নেতা
সংখ্যায় এরা কমনা
পকেট মারের সুযোগ দিতে
মিটিং দিলেন রমনা।
মিটিং যখন চলতে ছিল
তখন ছিল দুপুর
লোকে লোকে লোকারণ্য
মাঠ ছিল ভরপুর।
সেই মিটিংয়ে সাপোর্ট চেয়ে
বললেন, ‘উঠাও হাত’
সবাই তখন হাত উঠালো
থাকলো না তফাত।
উপর দিকে দু’হাত তুলে
সবাই দিল তালি
সুযোগে পেয়ে পকেট মারে
পকেট করল খালি।
নেতার কথায় হাত তোলাতে
পকেট হলো ফাঁকা
বাসের ভিতর অনেক লোকে
পায়না খুঁজে টাকা।
কোথা থেকে কি হলোরে
বুঝলো না তো কেউ
কান্ড দেখে সবার মাঝে
উঠল হাসির ঢেউ।
ভালো-মন্দ সব মানুষের
ভোটের মূল্য সমান
ইলেকশনে বাস্তবে হয়
এই কথাটার প্রমাণ।
ভোটের সময় নেতার কাছে
সবাই সমান ভাই
মুন্সি, মোল্লা, চোর-ডাকাতের
কোন তফাত নাই।
ছবিঃ অন্তর্জাল
রচনা কালঃ ৩০-০৭-২০১৫
পুরানা পল্টন
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক...
...বাকিটুকু পড়ুনঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন