কেউ বলেনি আমায়
ইশারায় কি মুখোমুখি-
হৃদয়ে গচ্ছিত মোর মনটা,
চারটি অক্ষরে তৈরি
ভালবাসা নামক শব্দটা।
কেউ বলেনি আমায়
তোমাকে দেখে শুধু ভেবেছি
রাতের বিছানায় পারিনি ঘুমাতে,
কোন দুর দেশে হারিয়ে গেছি
মোর স্বপ্নপুরুষ তোমাতে।
কেউ বলেনি আমায়
যা কিছু আছে আমার কাছে নয় গণ্য
তোমার ছবি রংতুলিতে হৃদয়েতে আঁকা,
পৃথিবীতে জন্ম শুধু তোমার জন্য
তোমায় ঘিরে আমার বেঁচে থাকা।
কেউ বলেনি আমায়
সমস্ত লোকালয়ে, পথে ঘাটে
খুঁজেছি তোমায় ২০টি বছর ধরে,
পেয়েছি তোমা, সূর্য নামে পাটে
তুমি আছো মোর হৃদয়খানি জুড়ে।
কেউ বলেনি আমায়
কানে কানে পাশে বসে রাত কেটে যায়, যাক্
মনের দুটো কথা বলো,
তোমার হাতে হাতটি মোর শক্ত করে ধরে, থাক্
দূরে কোথাও পালিয়ে চলো।
কেউ বলেনি আমায়
আমার মুখে আদর করে চুমু খাও
একটুখানি সুখ নাও আমার থেকে,
সোহাগ করে তুমি আমায় বুকে নাও
তোমার পরশ একটুখানি দাও আমার বুকে।
কেউ বলেনি আমায়
ও আমার পাগল সোনা-
আমায় নিয়ে পাগলামি করো,
তুমি চাঁদনী রাতের চাঁদের কণা
আমাকে আজ খামছি মেরে ধরো।
তাং-০৯.১১.১৯৯৯ ইং, গ্রীনরোড, ফার্মগেট, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


