somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেশীশক্তির রাজনীতি এবং বুদ্ধিবৃত্তির মুন্ডুপাত

১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষয়টি দেখলে মনে হবে যে, অর্থহীন রাজনৈতিক পেঁচালের আর একটি রচনা; যা পড়লে দৃষ্টিভঙ্গির উপকারের চেয়ে হয় ক্ষতিকর সময় নষ্ট। তবে রচনাটি এ ক্ষেত্রে ব্যতিক্রম। গত ৪৩ বৎসরের দেশীয় রাজনীতিকে সম্পূর্ণ এক ভিন্ন মাত্রিকতা থেকে যাচাই করাই হলো আজকের প্রয়াস।

যে সকল বাস্তবতার আলোকে আলোচনা, তা হচ্ছে ৯৫ ভাগ মুসলমানের এই দেশে, তথাকথিত গণতন্ত্র চর্চা হয় এখানে, তবে সার্বক্ষণিক একটি যুদ্ধ যুদ্ধ ভাব রাজনৈতিক অংগনে। প্রায় প্রতিটি নির্বাচন এ দেশে ভয়ঙ্কর সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি করেছে। সর্বস্তরে নৈতিকতার ব্যাপক অবক্ষয়। মনে হয় বর্তমান সময়ের মুসলমানরা গণতন্ত্রের মতো মানব রচিত শাসন ব্যাবস্থা পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে পারেনি। এহেন বিশ্বাসটি একেবারে অমূলকও নয়, সমসাময়িক মুসলমান নেতৃবৃন্দ যেখানে মানবরচিত শাসন ব্যবস্থাই সঠিকভাবে বুঝতে অক্ষম, সেখানে স্রষ্টার রচিত খিলাফত কিভাবে বুঝবে? ওরা যে আজকের যুগে “জালুমান জাহুলার” পর্যায়ের তা জানতে হলে ক্লিক করুন

“জালুমান জাহুলা” শব্দটি আরবী ভাষা; যার বাংলা অর্থ হচ্ছে “আত্মধ্বংসকারী গন্ডমূর্খ।” ’৭১ এর (বাংলাদেশী) জাতীয়তা বোধের মেরুদ- গুঁড়িয়ে দিয়ে, আমরা এখন কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি কিংবা জামাত-শিবির অথবা জেএমবি। দেশ বা জাতীয়তা বোধ এখন আমাদের কাছে গৌণ, মুখ্য হচ্ছে আমার দল। দেশ গোল্লায় যাক- তাতে কী, দলকে ক্ষমতায় নিতে হবে। ক্ষমতার বাইরে থাকলে সকলে দেশ গেল, দেশ গেল বলে আর্তচিৎকার করে। তবে অন্তর পড়ে থাকে ক্ষমতা দখলের দিকে। ক্ষমতায় যাওয়ার পর ব্যাপক দুর্নীতিই প্রমাণ করে যে, ক্ষমতার বাইরে থেকে দেশের জন্য আর্তচিৎকারের উদ্দেশ্য কী ছিল?

মূর্খতা আমাদের নেতৃবৃন্দকে এমনিভাবে পেয়ে বসেছে যে, তারা জ্ঞানী এবং প্রকৃত বুদ্ধিজীবীদেরকে শত্রু মনে করে। চরম পর্যায়ের চাটুকাররাই এখন তাদের একমাত্র অবলম্বন। চাটুকাররা সর্ববিষয়ে অভিজ্ঞ এবং একান্ত অনুগত পরামর্শদাতা। ক্ষমতা দখলের পর সকল প্রকার জাতীয় সমস্যা জ্ঞান বা দূরদৃষ্টি দিয়ে সমাধান না করে ক্ষমতার পেশীশক্তি দিয়ে সমাধান করাই হচ্ছে চাটুকারদের একমাত্র পরামর্শ। তাদের কারণে দেশ চালনায় বারবার ব্যর্থ হয়েও ওরাই হচ্ছে বর্তমান নেতাদের সর্বশেষ অবলম্বন। ইতিহাস তো অনেক দূরের কথা বর্তমান থেকেও তৃতীয় বিশ্বের নেতার শিক্ষা নিতে ব্যর্থ। খনা তাই বলেছিল-

খনা }
“গোশতে গোশত বৃদ্ধি,
শাকে বৃদ্ধি মল,

লেখক }
মূর্খরা মূর্খদের টানে
জ্ঞানীরা থাকে অতল।”

কঠিন বাস্তব সত্য প্রকাশের জন্য খনার জিহবা কেটে নেয়া হয়েছিল। কারণ, সে যুগের চাটুকাররা ওই পর্যন্ত করেই সন্তুষ্ট ছিল। তবে বর্তমান চাটুকাররা খুন ও গুমে বিশ্বাসী, তাই নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ প্রয়াস হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক থাকাটাই যুক্তিযুক্ত।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×