গত সরকারের দূর্ণিতির যে চিত্র প্রকাশিত হচ্ছে তাতে সুষ্পষ্ট আমরা অধিকাংশই যাদেরকে ভোটে নির্বাচিত করে ক্ষমতায় এনেছিলাম দেশ ও মানুষের সেবার স্বার্থে, সে লক্ষ্য তো দূরে থাকুক নিজেদের আখের গোছানোর কাজেই যে তার তাদের মূল্যবান সময় ব্যায় করেছেন তা এখন ধ্র“ব সত্য।
আপনি কি চিন্তা করতে পারেন ? এরাই পুনারায় ক্ষমতায় আসার জন্য যে ষড়যন্ত্রের ফাদ পেতেছিল, সেই ফাদে যদি আবার জনগণ পা দিত তাহলে দেশের কি অবস্থা হত ? দেশকে বিক্রির চেষ্টায় যারা এতদিন ব্যস্ত ছিল, তÍাই যদি আবার ক্ষমতায় আসত তাহলে এবার পুরো দেশটাই বিক্রি হয়ে যেত , সেরকমটাই মনে হয় বাস্তব চিত্র খেয়াল করে। যারা আজ বড় বড় নেতারা জেলের ভাত খাচ্ছে তারা কি কখনো ভাবনায় কিংবা কল্পনায়ও আনতে পেরেছিল আজ এমন পরিস্থিতিতে তাদের সম্মুখীন হতে হবে ! দেশটাকে ভালবেসে তো তাদের নিজস্ব সম্পত্তি মনে করেছিল, ক্ষমতায় থাকাকালীন শুধু হালাল করার চেষ্টায়ই ছিল তাদের প্রধান ধ্যান ও জ্ঞান।
দূর্ণীতিতে শুধু তাদেরকেই দোষ দিলে বিচারটা বেশ একপেশে হয়ে যাবে, তারাই যে শুরু করেছে তা নয় তাদের আগে থেকেই এর সূত্রপাত।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সরকারের নজর মূলত রাজনৈতিক কেন্দ্রীভূত, কিন্তু একটু অনুসন্ধান করলেই দেখা যাবে অনেক বড় বড় সরকারী আমলা ও পুলিশ প্রশাসন দূর্ণীতিতে আরো অনেক এগিয়ে আছে ।
সরকারের উচিত দৃষ্টিকে প্রসারিত করে সবাইকে সমান আইনের আওতায় এনে সকল দূর্ণীতিবাজদের বিরুদ্ধে সমান বিচার করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



