somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওস্তাদ - শিষ্য (জীবনের কিছু বৈচিত্রময় ঘটনাবলী)

২৫ শে জুন, ২০০৭ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু সময় হেয়ালী খেয়ালগুলো মাথায় এমনভাবে চেপে বসে ইচ্ছের বিরুদ্ধে হলেও নিজের কাছে নিজেই পরাজিত হয়ে যখন আত্মসমর্পন করি তখন হেয়ালী খেয়ালগুলোই বাস্তবে রুপ দিতে হয়, এই রুপ দিতে গিয়ে বিবিন্ন অনুভুতির অভিজ্ঞতার সম্মুখীন যে হতে হয়না তা নয়, বরং বিচিত্র সব নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় মেলে। সে যেমন আনন্দের আবার কষ্টেরও বটে !

এই যেমন, গতকালের কথাই ধরি, সকালে কি হল মাথায় নতুন একটি শব্দ পেয়ে বসল ”ওস্তাদ”। মস্তিষ্কের ক্রিয়ারত নিউরনগুলি আমাকে জানান দিল আজ সারাদিন ”ওস্তাদ” শব্দটি আমার কাজ কর্মে সর্বস্থানে ভন ভন করবে। মানে আজ যাদেরকেই সম্বোধন করব তা হবে সবাই ”ওস্তাদ” দিয়ে। ঔ যে বললাম ইচ্ছের বিরুদ্ধে হলেও পরাজয় মেনে নিতে হয় তাই হল, কিন্তু রেজাল্ট হল সম্পূর্ণ বিপরীতধর্মী।

সকালে জগিং-এ বেরিয়েছি, সিটি কর্পোরেশনের ঝাড়ুদাড়কে ঝাড় দিতে দেখে, ”ওস্তাদ, একটু আস্তে ঝাড় দেন, ধুলাবালি শরীরে আসছে”
- আরে ভাই আপনি কি আগে এই লাইনে ছিলেন? মানে আমাকে চিনেন?
কেন ভাই,
- না, মানে আমাদেরকে তো কেউ ওস্তাদ ডাকেনা, আপনি ডাকলেন তাই !


অফিসে আসব রিকশায় উঠেছি, ”ওস্তাদ, একটু জোড়ে প্যাডেল মারেন, দেরী হয়ে যাচ্ছে তো !”

- আমারে ওস্তাদ ডাইকেন না, আমি এ লাইনে নতুন, বুঝলেন ? কিন্তু আপনার ওস্তাদ কোন লাইনে ভাড়া দেয় ?

যাই হোক ত্যাক্ত, বিরক্ত অভিজ্ঞতা নিয়ে উৎসাহ না হারিয়ে এগিয়ে চললাম, ”ওস্তাদের” আজ এফোড় ওফোড় দেখেই ছাড়ব।


অফিসে টি-বয়কে ডাকতে গিয়ে ”ওস্তাদ এক কাপ চা হবে?”
টি বয় চা ঠিকই দিয়ে গেল, তবে টি রুমে কিছুটা গুঞ্জন শুনতে পেলাম

- জানিস ! স্যার আজকে আমাকে ”ওস্তাদ” ডাকছে, আমার মনে হয় স্যাারে আগে এই লাইনেই ছিল !

সারাদিনে এরকম অভিজ্ঞতাই যখন নিজেই বিরক্ত অবশেষে বাসায় গিয়ে ক্লান্ত দেহটাকে বিছানায় ছেড়ে দিয়ে তখন বাবা আমার ঘরে - কি রে শরীর খারাপ?
”না ওস্তাদ, একটু ক্লান্ত”

বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন, ”ওস্তাদ” শব্দটার সুরে কিছুটা অপরিচিত হলেও তিনি যে আনন্দ পেয়েছেন তা তার চেহারায় ফুটে উঠল - বুঝলা শিষ্য, আজকাল তোমরা একটুতেই ক্লান্ত হয়ে পড়, আমিও এরকম ছিলাম সামান্য খাটুনিতেই কাহিল, যেমন ওস্তাদ তেমন শিষ্য।

বাস্তব ওস্তাদ - শিষ্যের হাসাহাসির এ পর্বে মা এসে তখন আনন্দের মাত্রাটা আরো বাড়িয়ে দিলেন, পুুরো ঘর জুড়ে তখন ওস্তাদ - শিষ্যের রঙ্গতামাশা।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×