অনেক কিছু বলার ছিল কোনদিন, কোনভাবে বলা হয়ে উঠেনা, যখন চোখের আড়ালে মনের কথাগুলো যেন ভর করে তখনই, ভাবনায়, কল্পনায়, স্বপ্নে মনের বাক্যগুলির আকুতি বিকুতিগুলো তরে তরে সাজিয়ে যে কথার মালা গড়া হয় তার সামনে গেলেই কেমন জানি বর্ণগুলো ঝরা পাতার মত ঝরে যায়। সুতোটা ছিড়ে যায়।
আজও বলা হয়নি, অথচ প্রতিদিন কত রং এর বর্ণ, শব্ধ, ভাললাগা , আবেগী শব্দগুলো মালা হয়ে অপেক্ষার প্রহর শেষে শুকিয়ে যায়, ঝরে যায়, নিশ্বেস হয়ে যায়। মৃত, কংকাল এক অজানা রহস্যে আবৃত হয়।
তবুও তাকে না জানানো এ বর্ণমালা মালা গাথঁতেই হয়তবা ভাল লাগে, তাইত মৃত, শুকনো মারা আশ্রয়ে তাকে স্মরণ করাই হয়ত ভালবাসার সহজ এবং চিরন্তন সত্য প্রকাশ পায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


