প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ননওয়েজ প্রকল্পে ইউএনওর নাম ভাঁঙ্গিয়ে জোড় পূর্বক চেকের মাধ্যমে মোটা অংকের উৎকোচ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার অভিযোগের বিষয়টি তদন্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম।
অভিযোগে জানা গেছে , চলতি অর্থ বছর রাজারহাট উপজেলায় ননওয়েজ প্রকল্পের আওতায় ২৬ লাখ ৩শ ২২ টাকা বরাদ্দ আসে। এই টাকায় উপজেলার ৭টি ইউনিয়নে ১৬টি ইউ ড্রেন নির্মাণ , ৮টি প্যালাসাইডিং , ২টি টয়লেট ও ১টি বাঁশের সাকো নির্মান প্রকল্প গ্রহণ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ। এসব প্রকল্পে ২ কিস্তিতে টাকা পরিশোধ করার নিয়ম। কিন্তু কাজ শেষে দ্বিতীয় দফায় বিভিন্ন ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যানরা চুড়ান্ত বিলের জন্য আসলে পিআইও চুড়ান্ত বিলেও ১টি চেকের স্থলে ২টি চেকে স্বাক্ষর নিয়ে উৎকোচ বাবদ প্রায় ৩০% টাকার চেক রেখে বাকী গুলো প্রকল্প চেয়ারম্যানদের প্রদান করেন। এ নিয়ে বিভিন্ন প্রকল্প চেয়ারম্যানদের মধ্যে ক্ষোভের সুষ্টি হয়। গত ৪ ফ্রেবুয়ারী উপজেলার উমর মজিদ ইউনিয়নের ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান সোহরাব আলীর ৪০ হাজার টাকার চেকের স্থলে ২১ হাজার ৪শ টাকা এবং আব্দুল মোত্তালেবের ৪১ হাজার ৮শ টাকার মধ্যে ২১ হাজার ২শ ২৪ টাকার আলাদা চেকে স্বাক্ষর নিয়ে বাকী টাকার চেক প্রদান করেন পিআইও ছানাউল্ল্যাহ। এ ঘটনায় উক্ত প্রকল্প চেয়ারম্যানগণ প্রতিবাদ করলে পিআইও বলেন , এর অংশ ইউএনও স্যারকেও দিতে হবে। এ অবস্থা দেখে ওই ইউনিয়নের অপর ২ ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান আশরাফ আলী ও নজরুল ইসলাম ক্ষুদ্ধ হয়ে চেক গ্রহণ না করেই চলে যান।
এ ঘটনায় প্রকল্প চেয়ারম্যানরা পিআইও ছানাউল্ল্যা’র বিরুদ্ধে ইউএনও’র নাম ভাঁঙ্গিয়ে জোড় পূর্বক উৎকোচ আদায় সহ কর্মসৃজন কর্মসূচীর বিভিন্ন খাতের টাকাও আতœসাতের অভিযোগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে পিআইও ছানাউল্ল্যাহ জানান , কাজ বাকী থাকায় টাকা কর্তন করে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করেন।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


