প্রহলাদ মন্ডল সৈকত, ১৭ফেব্রুয়ারী কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ রংপুর জাহাজ কোম্পানির মোড় থেকে অপহরনকারী চক্রের মুল হোতাসহ ২জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। এসময় পুলিশ ২ অপহৃতা সহ অপহরনকাজে ব্যবহৃত অত্যাধুনিক ২টি চাপাতি উদ্ধার করেছে।
পুলিশ জানান, উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারনা চালানোর সময় আনারস মার্কার প্রাথীর পোষ্টার লাগানোর জন্য প্রার্থীর কর্মী রাজারহাট ইউনিয়নের পুনকর গ্রামের দামুদরের পুত্র লিটন চন্দ্র রায়(২৮) ও একই ইউনিয়নের চান্দামারী গ্রামের আঃ হামিদের পুত্র শাহাজাহান আলী (৩০) গত ১৪ফেব্র“য়ারী উপজেলার ছিনাই ইউনিয়নের বকুলতলা এলাকায় যায়। সন্ধ্যা ঘনিয়ে এলে একটি মাইক্রোবাস যোগে মুখোসধারী ৫/৬জন অস্ত্রধারী অপহরনকারী অস্ত্রে মুখে জিম্মি করে কর্মীদের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরনকারীরা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এনামুল হক (আনারস মার্কা)-এর নিকট ২লাখ টাকা মুক্তিপণ দাবী করে। বিষয়টি রাজারহাট থানায় অবগত করা হলে কৌশলে দাবী পুরনের একটি বিকাশ নম্বরের মাধ্যমে ২০ হাজার টাকা দেওয়া হয়। এর পর গত ১৬ ফেব্র“য়ারী দাবীকৃত আরো ৬০ হাজার টাকা বিকাশ নম্বরে দিয়ে উৎপাতে রাজারহাট থানার সেকেন্ড অফিসার কপিল উদ্দিন সহ পুলিশ প্রশাসন। ১৭ ফেব্র“য়ারী রাত সাড়ে ১০টায় রংপুর জাহাজ কোম্পানি মোড়ে বিকাশ এজেন্টটের কাছ থেকে অপহরনকারী চক্রের মুল হোতা মোঃ মর্তুজা ( ৪০) ও ময়নুল হাসান(২৮) টাকা উত্তোলন করতে গেলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী রংপুর পূর্ব শালবনের আখেরুজ্জামানের ভাড়া বাসা থেকে অপহৃতাদের উদ্ধার করে। এসময় অপহরকারীদের কাছ থেকে ২টি অত্যাধুনিক চাপাতি পুলিশ উদ্ধার করেছে। ঘটনাটি রাজারহাট এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকদের মাঝে আতংক বিরাজ করে। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি অপহরন মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ১২। ধারা ৩৬৫/৩৪২/৩৮৫/৩৪দঃবিঃ। এ ঘটনায় রাজারহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অন্যান্য অপহরকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া তাদের কাছ থেকে মুল ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। তবে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী অপহরনের করেছেন কিনা তা জানা যায়নি।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


