somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রহলাদ
রংপুর বিভাগের কুড়িগ্রামের রাজারহাটের মফস্বল সাংবাদিকতায় একজন নির্ভীক সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত। উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের একটি নিভৃত পল্লীর সম্ভ্রান্ত জমিদার পরিবারে তাঁর জন্ম। পিতা মনোরঞ্জন মন্ডল ছিলেন প্রাইভেট টিউটর। মাতা বীনাপানি ম

দ্বিতীয় দফায় রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে হাসেম-বাপ্পী হাড্ডাহাড্ডি লড়াই

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রহলাদ মন্ডল সৈকত, দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে আর মাত্র ৫দিন বাকী। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির মনোনিত একক প্রার্থী আবুল হাসেম কাপ পিরিচ প্রতীক নিয়ে ও রংপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তরুন প্রজন্মের বলিষ্ঠ নেতা জাহিদ সরোয়ার্দ্দী বাপ্পী মটর সাইকেল প্রতীক এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নেমেছেন। ইতিমধ্যে এই দুই প্রার্থী নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারনায় জনগনের মনে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিএনপির দলীয় সিন্ধান্তের একক প্রার্থী হিসেবে নেতাকর্মীরা ভোটারদের বাড়ী বাড়ী ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। সেই সাথে তরুন প্রজন্মের নেতা জাহিদ সরোয়ার্দ্দী বাপ্পীও মাঠ-ঘাট, হাটবাজারসহ বাড়ী বাড়ী ভোটাদের কাছে গিয়ে দোয়া চেয়ে বেড়াচ্ছেন। সেকারনে জনগনের কাছের মানুষ হিসেবে তার নির্বাচনে দল মত নির্বিশেষে ওয়ার্ডকর্মী, গ্রামকর্মী, ইউনিয়নকর্মীসহ সকল দলের অংশগ্রহনে বাপ্পী এগিয়ে রয়েছেন। এছাড়া গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সামান্য ভোটে হেরে গেলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে চাকির পশার ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেন। এছাড়া রাজারহাটের মুকুটহীন সম্রাট ,বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক জাতীয় ও গণ পরিষদ সদস্য,আওয়ামীলীগের প্রবীণ রাজনীতিবিদ,সংবিধান যাচাই কমিটির সদস্য, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক, এম আই ডিগ্রী কলেজের ফাউন্ডার সদস্য প্রয়াত আব্দুল¬াহ সোহরাওর্দীর কনিষ্ঠ পুত্র হওয়ায় উদীয়মান তরুন আওয়ামী নেতা জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পীর সুনাম সারা উপজেলায় ছড়িয়ে পড়ে। তিনি অন্যান্য প্রার্থীর চেয়ে বেশী পরিচিতি লাভ করেন। প্রার্থীদের এখন দম ফেলানোর সময় নেই। প্রচার- প্রচারনায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনী এলাকা। অপরদিকে বিএনপির দলীয় একক প্রার্থী আবুল হাসেমের সুনামও কম নয়। তিনি একধারে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে ৩০বছরের চেয়ারম্যান। তাছাড়া তিনি গত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মাত্র ৩৩৪ ভোটে হেরে যান। সব মিলে এ দু প্রার্থীর জনগনের গ্রহন যোগ্যতায় উপজেলার সর্বত্র ঝড় উঠে। প্রতিদ্বন্ধী ৩ প্রার্থীরাও বসে নেই। তারাও মাঠ চষে বেড়াচ্ছেন। তারা এখন মহা ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারাভিযানে। তবে যত প্রচার-প্রচারনা চালানো হোক না কেন তাদের যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে ভোটাররা কখনো ভূল করবেন না। ভোটাররা এখন যোগ-বিয়োগ করছেন। তৃনমূল পর্যায়ে অনেকটা রব উঠেছে প্রার্থীদের বিজয়ের ব্যাপারে। বিএনপির প্রার্থী আবুল হাসেমের সাথে এই তরুন নেতার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা ভাবছেন ভোটাররা। এ দু’জনের মধ্যে জয়- পরাজয়ের যুদ্ধ হবে বলে চায়ের টেবিল থেকে শুরু করে সবখানে গুঞ্জন উঠছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলায় ১লাখ ২৬হাজার ৪শ জন ভোটারের বিপরীতে প্রার্থী ৫জন। কেন্দ্রের সংখ্যা ৫৮টি। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।#




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×