আজ রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচন নতুন মুখ আসার সম্ভবনা
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন প্রহলাদ মন্ডল সৈকত, আজ ২৭ ফেব্রুয়ারী চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচন। শেষ মহুর্তে প্রার্থী-সমর্থকরা নিজেদের পক্ষে ভোটারদের টানতে নানা কৌশল অবলম্বন করছেন। তবে বিজয়ের আনন্দে শেষ হাসি কে হাসবে তাই দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজারহাটবাসী।
সরেজমিন ঘুরে জানা গেছে, রাজারহাট উপজেলা চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে আবুল হাশেম, মোটর সাইকেল প্রতীকে জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী ,আনারস প্রতীকে এনামুল হক, দোয়াত কলম প্রতীকে আবুনুর মোঃ আক্তারুজ্জামান এবং ঘোড়া প্রতীকে রনবীর কোঙ্গর প্রতিদ্বন্ধীতা করছেন। উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তথা ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মূলতঃ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এবারে বিএনপি’র একক প্রার্থী আবুল হাশেম ও আওয়ামীলীগের প্রার্থী জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তারা ২ জনেই বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে জামায়াতের কফিল উদ্দিন ও নলকূপ প্রতীকে আওয়ামীলীগের আশিকুর রহমান সাবু’র মধ্যে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে বিএনপি’র কোরাইশি লায়লা ও ফ্যান প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী ইয়াছমিন বেগমের মধ্যে লড়াইয়ের সম্ভবনার কথা বলেছেন ভোটাররা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন