অনেকদিন থেকেই ভাবছিলাম নিজের ব্যক্তিগত ব্লগ সাইট খুলবো। অবশেষে গতকাল ২১শে ফেব্রুয়ারি, ২০১৪ থেকেই যাত্রা শুরু হলো আমার ব্লগের। ব্লগিং, ওয়ার্ডপ্রেস, সি++ এর উপর বেশ কিছু টিউটোরিয়াল ছাড়াও ব্যক্তিগত মতামত, আমার ফটোগ্রাফীর সেকশন এবং দিনলিপি থাকবে এখানে।
বলা যেতে পারে, আমার একান্ত নিজস্ব ভূবন এর জানালা। মূলত ইংরেজীতে হলেও ব্লগের একটা সেকশন বাংলায় রাখার ইচ্ছে রাখছি। সামুতে লিখা আমার সব কবিতা এবং দিনলিপিগুলো ধীরে ধীরে ওখানটায় নিয়ে যাবার ইচ্ছে আছে তবে সেটা এখনো অনেক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। ইতোমধ্যেই কাস্টম থিম বানানোর কাজে হাত দিয়েছি। শেষ হবার সাথে সাথেই আপনাদের সবার সাথে সেটা শেয়ার করবো মূল্যবান মতামতের জন্য। আপনাদের আর্শীবাদ কামনা করছি।
সবাই অনেক অনেক ভালো আর সুস্থ থাকুন এই কামনাই করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


