somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রখ্যাপন ব্লগার
তুই কেমন করে যাবি? পথ হারালেই পথের ছায়ায় আমাকেই তুই পাবি, তবুও তুই বলিশ যদি যাই, দেখবি তোর সমুখে কেউ নাই....।

একজন প্রবাসীর গল্প

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিস ''তিথি'' আমার অফিসের পাশেই থাকে। সে চাইনিজ সুন্দরী মেয়ে ।আজ মন ভাল ছিল না ,তীব্র কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম অফিসের কক্ষেই। অল্প সময় ঘুমিয়ে মধ্য রাতে ঘুম ভেঙ্গে চোখ খোলতেই ''তিথির সাথে ফোনে কথা ।ওর সাথে হটাত ফোন কানেক্ট হতেই ও খুব কোমল আকর্ষণীয় সূরে সুন্দর করে বলতে লাগলো -
''তুমি কি আসতে চাও এখন , তুমি যা চাও তা পাবে , বিশ্বাস করো সব কষ্ট মুছে যাবে ,অবিশ্বাস্য বিউটিফুল এবং বয়স মাত্র ১৯ বছর ,ঠোঁটে কিস ,এক সাথে শাওয়ার'' যা ভাল লাগে আদর পাবে , প্লিজ আসো এখনি ''
জানিনা কি যে হয়ে গেল , মাথা চক্কর আসতে লাগলো, জলদি করে ব্রাশ করে একটা জুস খেলাম । অফিস হতে বাসায় যেতে হবে । মধ্য রাত । জলদি করে ফ্রেশ হয়ে শার্ট ইন করলাম, শো গুলো পড়লাম। ব্লেজার টা গায়ে দিয়ে ল্যাপটপটা হাতে নিয়ে '' ওর কথা গুলো ভাবতে লাগলাম। ওর গোলাপি ঠোঁট , কোমলতা , আদর এই সব ভাবতে লাগলাম।
ভাবতে , ভাবতে ছোট ছোট কদমে ওর বাসার দিকে যেতে লাগলাম । ১০ মিনিটে ওর বাসার সামনে চলে গেলাম। গিয়ে ফোন দিলাম । আমাকে সে বলতে লাগলো - ফ্ল্যাট '' K'' তে আসো , আমি তোমার অপেক্ষা করছি ।
এবার , শুরু হল কেমন যেন নীরব যুদ্ধ ! ভাবতে লাগলাম ' আল্লাহ্‌ ' যদি নারাজ হয় , তাহলে আমার সমস্যা গুলো কাটবেনা , আমার ' দাওয়াতের ' কাজ কি হবে , ভাবতে লাগলাম - ফেইসবুকে কি কি ভাল পোষ্ট করলাম , ভাবতে লাগলাম উলামা কেরামের স্বপ্ন গুলোর কি হবে ? ভাবতে লাগলাম - মুফতি মুস্তাকুন্নবি ( দা বা ) আজ বিকালে ফোনে বলছিল - আজ রাতে অবশ্যই ফোন দিও , হুজুরের কাছে কিভাবে মুখ দেখাবো !
ভাবতে লাগলাম - আমার আম্মুর কথা , আব্বুর কথা , আমার ছোট বোন গুলোর কথা কিন্তু ওপর দিকে এই মেয়ের নেশা মনে আগুন জ্বালিয়ে রেখেছে , দাঁড়িয়ে রইলাম অন্ধকারে রাস্তার পাশে ।না পারছি না , কেউ জানবে না , দেখবেনা ,এটা কোন ব্যাপারনা । আজ আমার মনে কষ্ট ওর আদর পেলে হয়ত সেই কষ্টটাও ভুলে যাবো।
আগে বলি একটু '' কষ্টটা আসলে কিসের ? '' জি '' আমি আসলে ' সিরাজুম মুনিরা ' একটি মেয়েকে খুব খুব পছন্দ করি , ওকে পবিত্র স্ত্রী হিসেবে পাবার স্বপ্ন দেখি , বিয়ের প্রস্তাব দিব দিব করে দেওয়া হচ্ছেনা , অসম্ভব গুনি মেয়ে , অনেক ইসলামিক গুন এই যুগে যে অল্প কিছু মেয়ের কাছে আছে ;তাদের মধ্যে ' সিরাজুম মুনিরা ' একজন । কিন্তু কোন কারনে তার ব্যাপারেও চরম হতাশা মনে জন্ম নিয়েছে আজ ।
না , আজ সব ভুলে যেতে চাই , চলে গেলাম দরজার সামনে । অন্য দিকে ও বার বার ফোন করে এত দেরি হচ্ছে কেন জিজ্ঞেস করছে । আমিও বার বার বলছি - আসছি , একটু ওয়েট কর ' !
আবার , আকাশের দিকে তাকিয়ে বলছি = ' আল্লাহ্‌ কি করবো ?আমি তো বুঝতেছি না । এবার , আমি ওর বাসার দরজা হতে ফিরে আসলাম একটু দূরে ।
মাথাটা ঘুরছিল, এবার, যাকে পছন্দ করি তার কথা ভাবতে লাগলাম । ভাবতে লাগলাম - সে জানলে কষ্ট পাবে , তার সাথে কি প্রতারনা হচ্ছে না , আমি তার ভালবাসা , মায়া , শ্রদ্ধা , ভরসার কি দাম দিলাম ? আজ সময় এসেছে - আল্লাহ্‌কে সাক্ষী রেখে প্রমান দেবার ।
এই সব ভাবতেই '' তিথির ' ছোট টাইস পড়া স্কাপের কাল্পনিক সৌন্দর্য আকর্ষণ বার বার মনে আরও বেশি আসতে লাগলো !! ভাবতে ভাবতে আবার আমি চলে গেলাম দরজায় । কিন্তু , হটাত শুরু হল - বৃষ্টি । কিন্তু ল্যাপটপ এবং কোর্ট পড়ে বৃষ্টিতে ভিজছি সেই খেয়ালও মনে নেই;শুধু কি করবো এটাই যেন বুঝতে পারছিলামনা।
আবার , ফোন আসলো । এবার ' তিথি ' একটু রেগে বলতে লাগলো - তুমি আসবে কিনা ২ মিনিটে বল , কেন বুঝ না আমি রেডি হয়ে আছি ' । ওর ধমক শোনে বলতে লাগলাম - জি এখনি আসছি ।
ততক্ষণে আমার হৃদয় রক্তাক্ত , ক্ষত - বিক্ষত , বৃষ্টিতে ভিজে শেষ । ভাবতে লাগলাম - - গতকাল ফেইসবুকে লিখেছি যে - গোনাহ হতে ফিরে আসলে আল্লাহ্‌র রহমতের দরজা খোলে যায় , ছকিনা নাজিল হয় , প্রশান্তির নদী বয়ে যায় ''
ভাবতেই পকেট হতে ফোন বের করে ' তিথি ' কে ফোন দিয়ে বললাম - ''আমি সরি আসবোনা ' এটাই বলে জলদি কেটে দিলাম ।
অবশেষে, চোখের জল নিয়ে বৃষ্টিতে ভিজে বাসায় এসেই ঝর্ণা ছেড়ে গোসলে দাঁড়িয়ে গেলাম , অজু করলাম , নামাজে পড়লাম , দোয়া করলাম ।
( খোদার কসম ) প্রিয় বন্ধু , কোন ভাবেই ভাববেননা - আমি নিজের গুন প্রকাশ করতে এই কাহিনি লিখেছি । লিখেছি শুধু -
এটা বলতে - জীবন কি এটার নাম ? আজকে বেঁচে গেলাম , আগামি কাল কি হবে ? পরশু কি হবে ? কতঁক্ষণ আমি এই আকর্ষণ হতে বেঁচে থাকতে পারবো , আগুনের কয়লা হাতে রাখলে হয়ত হাত পুরে যাবে কিন্তু এই রকম নারীর আগুন হতে বাঁচা কলিজা চিরে যায় ।
গোনাহের কত বড় সাগরে ডুবে যাচ্ছি ভাবতে পারেন ভাই ? একজন আলেম বা পাঠক আমার নগণ্য লেখা দেখে ভাবে কত ভাল ছেলে কিন্তু বাস্তবে কত কঠিন যুদ্ধে আছি তারা সেটা বুঝে না । দ্বীনের অনেক তাকাজা নিয়ে অনেকে আহ্বান করে কিন্তু তারা কি ভাবে কোন আগুনে আমি পুড়ছি । দ্বীনের কাজ কি কোন পাপী করতে পারে ? আল্লাহ্‌ তোঁ নেককারের মোহতাজ নয় ; আর একজন পাপী কি করে দ্বীনের তাকাজা পুরা করবে ভাই ?
আসলে কি লিখছি নিজেও জানিনা , অভিমান কার সাথে তাও জানিনা , নিজের কমতির শেষ নাই, তবে আজ আমরা খুব দোয়া করা দরকার একে অপরের জন্য । কারণ ঈমানের হালতে টিকে থাকা আমরা সবার জন্য এক কঠিন চেলেঞ্জ , এক যুদ্ধ । তাই সবাই আল্লাহ্‌কে পাওয়ার জন্য একে অপরের জন্য চোখের জল ফেলে দোয়া করা দরকার , সহযোগিতা করা দরকার !!
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×