
প্রজাপতি মেঘ
আজ তুমি কোন আকাশে,কোন ঠিকানায়
তোমাকে খুঁজি সীমাহীন সীমানা,দূর অজানায়,
দেখি তোমায় শূন্য আকাশ প্রাণে,পাইনি তাই আপন শূন্য মনে ।
মনে আজ এসেছে নতুন দোলা,তাই দেখি শূন্যে হোলি খেলা
সেজেছো অনেক সুন্দর করে,ঠিক যেন রাধা মাধব দোলে ।
আজ আর নেই কোন বাধা,সিঁথিতে সিধুর হাতে রক্তজবা।
প্রজাপতি মেঘ
তুমি অন্য রকম সুন্দর,ভাবতে তাই লাগে আনন্দ,
তুমি উড় আমার আকাশে,তাই তো আমি ভাসি
তোমার সাথে তাল মিলিয়ে বাতাসে।
ভাল লাগা রইল তোমার জন্য,তাই তুমি হয়ে গেলে অনন্যা ।
ভালবাস তোমার জগতকে তুমি একা
স্তরে স্তরে তুমি বরফ হয়ে শক্ত কঠিন থাকা।
প্রজাপতি মেঘ
তুমিতো তোমার আকাশে উড়
তুমি কী জান!
তোমার আকাশ আমার চেয়ে কি বড়?
তোমার ডানায় কত অশ্রু ঝরে
তুমি কি তাই বৃষ্টি বলে ভাবো।
অশ্রু হয়ে ঝরছে যে জল ,
তাহার প্রতি রইল শ্রদ্ধা অনন্ত জীবন
তুমি কল্যান কর জগতের সকল প্রাণীর
চাহিদা যে নেই তোমার
শুধু আমি কবি জানি ।
প্রজাপতি মেঘ ,
আক্ষেপ করোনা তুমি,দুঃখকে করো সাথি
পাবে সবেই এক সময় জানি
তবে!
যখন থাকবেনা তোমার প্রয়োজন
তবে তুমি সুখ বৃষ্টি হয়ে ঝরবে সারাক্ষণ ।
সর্বস্বত্ব সংরক্ষিত। প্রথমকথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

