somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পুলক মল্লিক
আমি পুলক মল্লিক। সব সময়ই ব্লগিং ভালোবাসি। ব্লগিং এর মাধ্যমেই আমার ইন্টারনেট জগতে প্রবেশ। সবসময়ই জানতে ও জানাতে ভালোবাসি। যা জানি এবং তা যদি আপনাদের কাজে আসে তাহলে তা আমি যথা সাধ্য আপনাদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেস্টা করবো।

আউটসোরসিং এর খুঁটিনাটি, বর্তমান বাংলাদেশের এবং তৃতীয় বিশ্বের আউটসোরসিং ও ফ্রিল্যান্সিং।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে বর্তমানে আউটসোরসিং নিয়ে খুব বাড়াবাড়ি চলছে। বেশিরভাগ ছাত্র-ছাত্রিরা বিশাল আয়ের আশায় আউটসোরসিং নিয়ে বেস্ত। আর সেই সুযোগ নিচ্ছে অনেক সুযোগসন্ধানী। রাতারাতি বড়লোক হবার বাহারি বিজ্ঞাপন। আমি অনেক বিজ্ঞাপন দেখেছি যেখানে লেখা খুব সহজে মাসে ২০ থেকে ৫০ হাজার টাকা আয় করুন বাহ টাকা কি গাছে ধরে নাকি বাপের গোলা থেকে দিবে ?? প্রতারিত ও হচ্ছেন অনেকে। এটা কোন সহজ কাজ নয়। এখানে আপনার দক্ষতার পাশাপাশি যোগ্যতাও প্রমাণ করতে হবে। আরও কয়েকটি গুন আপনার থাকতে হবে যেমন, পরিশ্রম করার মন মানসিকতা, আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা এবং সততা। তাহলেই ভালো করা সম্ভব এবং সর্বপরি আয় করা সম্ভব। অনলাইন ফ্রিল্যান্সিং যতটা না কায়িক পরিশ্রমের কাজ তার চেয়ে বেশি বুদ্ধিদীপ্ত কাজ। আর এটা করতে যে ওডেস্ক,ফ্রিল্যান্স বা ই- ল্যান্স এ অ্যাকাউন্ট থাকতে হবে এমন কোন কথা নেই। আপনি যেকোনো ভাবে কাজ খুজে নিতে পারলেই হল। আমাকে অনেকে বলে তুমি তো আউটসোরসিং করতে পারো। হুম পারি কিন্তু করি না।



অনেকে আউটসোর্সিং ও অনলাইনে আয় বিষয় দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলছেন। যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাঁর নিজের বা প্রতিষ্ঠানের কাজ ইন-হাউজ না করে বাইরের কাউকে দিয়ে করিয়ে নেয় তখন সেটি হচ্ছে আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং হচ্ছে যখন কোন ব্যক্তি কোন নির্দিষ্ঠ প্রতিষ্ঠানে কাজ না করে চুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তখন তাঁকে ফ্রিল্যান্সার বলা হয়ে থাকে। বাংলাদেশে আউটসোর্সিং নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা মূলত ফ্রিল্যান্সারদের মাধ্যমে উন্নত বিশ্বের আউটসোর্সিং। ব্যবসায়িকভাবে আউটসোর্সিং সার্ভিসের শিল্পটা এখনো সেভাবে গড়ে ওঠেনি। এটা ঠিক আউটসোর্সিং সার্ভিস দেয় এমন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং দিন দিন এটি বাড়ছে।
কষ্টের বেপার হল আমাদের দেশে অনলাইনে উপার্জন আরও অনেক বেশি করা যেত। কিন্তু হচ্ছে না কারন আমাদের দেশের ৫০% হচ্ছে মেয়ে। যাদের কাছে আউটসোর্সিং,অনলাইনে আয় এগুলোর জন্য কন সময় নেই, যেখানে তৃতীয় বিশ্বে মেয়েরা এগিয়ে। তবে সুখের সংবাদ হল আপওয়ার্ক-ইল্যান্স এর মে ২০১৫ এ তাদের রিপোর্টে বলছে তাদের মার্কেটপ্লেসে যে ফ্রিল্যান্সারা কাজ কাজ করে আয় করছে তাদের মধ্যে র্শীষ ১০টা দেশ হচ্ছে: আমেরিকা, ফিলিপাইন, রাশিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, রোমানিয়া, ভারত, ইউক্রেন, পাকিস্থান এবং কানাডা। তার মানে আমরা ৪র্থ স্থানে। এটা খুব গর্বের এবং সত্যিই গর্বের ।
যারা অনলাইনে আয় করে অথবা আউটসোরসিং করে তারাই ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্স কোন আলাদা কাজ নয় ফ্রিল্যান্সিং করা হল কাজ। আমাদের দেশে বিভিন্ন সমস্যা রয়েছে ফ্রিল্যান্সারদের। যেমন -ধিরগতির ব্যান্ডউইথ/ইন্টারনেট,দক্ষতা,ইংরেজি কম পারা আর আনুপ্রেরনা। আউটসোর্সিং করে উন্নত দেশের ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা পরিচালনার খরচ অনেক কমিয়ে নিচ্ছেন। কতটা কমছে তার একটা ধারনা দেই, আমেরিকায় একজন সার্চ ইঞ্জিনঅপটিমাইজেশন (এসইও) পেশাজীবির গড় বেতন ৫০ হাজার ডলার। কিন্তু বাংলাদেশী কোন সার্চ ইঞ্জিন অপটিমাইজারকে এই কাজটি দেড় থেকে ২ হাজার ডলার দিয়ে করিয়ে নেয়া সম্ভব। এখন হিসাব করুন কি পরিমাণ খরচ কমে যাচ্ছে আউটসোর্সিংয়ের ফলে। এত সমস্যার মাঝেও আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি আউটসোর্সিংয়ে। আশা করি ভালো থাকবেন। আপনার মতামত কমেন্টে লিখুন।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×