somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পুলক মল্লিক
আমি পুলক মল্লিক। সব সময়ই ব্লগিং ভালোবাসি। ব্লগিং এর মাধ্যমেই আমার ইন্টারনেট জগতে প্রবেশ। সবসময়ই জানতে ও জানাতে ভালোবাসি। যা জানি এবং তা যদি আপনাদের কাজে আসে তাহলে তা আমি যথা সাধ্য আপনাদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেস্টা করবো।

বাংলাদেশ কি সেই আগের মতই আছে??

০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জন্ম থেকেই শুনে এসেছি বাংলাদেশ নাকি ধর্মনিরিপেক্ষ দেশ। গনতন্ত্রই নাকি এ দেশের চালিকা শক্তি। তাহলে আজ তা কোথায়??? মানুষ আজ কেনো ভয়ে ভয়ে দিন রাত প্রতিটা সময় কাটাচ্ছে। কেনো সব সময় ভুগতে হচ্ছে জীবন মরণ ভয় নিয়ে। বিডিয়ার বিদ্রোহ থেকে শুরু আর এখনো চলছে হিংসা, লালসা, হতাহত, সব ধরনের নিকৃষ্ট কাজ। কারণ কি এর?? ১৯৭১ সালে যখন সর্ব সাধারনের মিলনে স্বাধীন হয়েছিল বাংলাদেশ তখন কেউ কি এই দুঃ ভবিস্যতের কথা ভেবেছিল?? না। সবাই এক সুন্দর সুবজের বাংলাদেশ দেখতে চেয়েছিল। কিন্তু আজ কি হচ্ছে এসব??

গুলিস্থানে গত শুক্রবার রাতে যে মর্মান্তিক ঘটনা ঘটে তা টনক নরিয়েছে সারা বিশ্বের। বাংলাদেশের প্রেক্ষাপটে যুক্ত হয়েছে এক অন্যতম বিশ্ব কাপানো দুঃখ জনক ঘটনা। ২০ জন মানুষ। কি দোষ ছিল তাদের? কেনো হত্যা করতে হলো এরকম নিঠুর ভাবে?? কতটা শক্তি শালি ভাবেই বা এই নির্মম পাশান জঙ্গিরা আঘাত হেনেছে এদের উপর। শেষ পর্জন্ত নামাতে হল বাংলাদেশের সর্ব শক্তি?? হ্যা বাংলাদেশ সেনাবাহিনী হয়তবা পরিচয় দিয়েছে যে তারা আগে সেরা ছিলো আর এখনো আছে। তারা তাদের প্রতিজ্ঞা ও স্লগান রক্ষা করেছে। কিন্তু ব্যাপারটা এমন না। হত্যা জজ্ঞ শুরুর আগে বা পরে দেশ জুরে চলছে ধর্ম বিতর্কতা। হত্যা কান্ডর দায়ভার নিলো সেই আগের মতই পৃথিবীর অন্যতম জঙ্গি ঘোষ্ঠি আইএস(ISIS)। কেনো জরানো হচ্ছে ধর্মকে??? কেনো ধর্ম কে নিয়ে আজ খেলা করা হবে?? এই ঘটনার যের ধরে আজ বিশ্বের নানা দেশ নিন্দা যানিয়ছে। অপমান হতে হয়েছে আমার সোনার বাংলাকে। বাংলাদেশ কি আদো আগের মত নিরাপদ??? নাকি পালটে গেসে সময়ের বিবর্তনে? বদলে গেসে পিলখানা ট্রাজেডির এর পরে??? আজ মানুষ ঘর থেকে বের হতে ভয় পায় যে সে আবার তার ঘরে ফিরে আসতে পারবে কিনা। প্রতিদিন খবরের কাগজ খুললেই ক্ষুন, আহত, মারপিট, যুদ্ধ ইত্যাদি খবর পাওয়া যায়। এটা বর্তমানের বাংলাদেশের অনত্যম সধারন জীবন ধারা। কিন্তু কেন??? আর কত দিন?? এটা গুলশান ট্রাজিডি পোস্ট নয়। এটা শুধু একটা পোস্ট যেটা দিয়ে আমি যানতে চাইলাম যে বাংলাদেশ কি আগের মত আছে। ব্লগার হত্যা, ফরেইনার হত্যা, জঙ্গি হামলা, প্রাষাশনিক কর্মকর্তা হত্যা ও পরিবারের সদস্য হত্যা। আর কত কাল সহ্য করবে বাংলাদেশ। আবার কি হবে না আগের মত। আজ হয়তোবা সর্বশক্তি লাগিয়ে থামিয়ে দিয়েছে জঙ্গিদেরকে। কিন্তু কতদিন পারবে। এর কি কোনো পদক্ষেপ নেই। এভাবেই কি ধর্ম, জাতি নিয়েখেলা চলবে এ দেশে?? আজ কেনো ধর্ম ভেদে দেশ চলবে? আগের মত কি আর ফিরে আসবেই না?? জানি এই প্রশ্নের উত্তর পাবো না। আব না পাওয়ার ই সম্ভবানা বেশি। কিন্তু তাও এইগুলো আমার প্রশ্ন। দায় আমাদেরই। মানবতা হারিয়েছি আমরা। সত্যিই এই দোষ আমাদের। আমরা কি পারি না আবার আগের মত দেশ গরতে। আমি নিশ্চিত জনগন আগালেই আগাবে দেশ। কেউ আটকাতে পারবেনা তাহলে আমাদের। আমরাই থাকব বিজয়ের শীর্ষে।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×