somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পুরোনো পাপী
"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়" (never care for what they say......)

একজন হৃদয়হীন মানুষের হৃদয় ফিরে পাবার গল্প "The Man from Nowhere (2010)"

২৬ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
IMDB



মাঝে মাঝে মনেহয় পাগল হয়ে যাচ্ছি। কোন কিছুই স্পর্শ করেনা। কারো ভালবাসা, কারো ক্ষোভ কারো আকাঙ্ক্ষা কিংবা কারো রাগ কোন কিছুই না। সাথে সাথে মানুষকে সহ্য করার ক্ষমতাও হ্রাস পাচ্ছে দিন দিন। কাউকেই সহ্য করতে পারিনা। নিজেকে বন্দী করে রাখি খাচাসদৃশ ছোট এই ঘরে। দরকার ছাড়া বাইরে বের হই না। সূর্য্যের আলোর মতন অসহ্য আর কিছুই লাগে না। বাচার দরকারে খাই।

কি ভাবছিলেন সবাই? আমার নিজের বর্ণনা দিচ্ছি?? ... না। সিনেমা দেখার সময়ে তার মাঝে কতটুকু প্রবেশ করি জানিনা। মাঝে মাঝে নিজেকেই তার চরিত্র মনে হয়। সেই চরিত্র মনে করে চরিত্রের বর্ণনা দিলাম কিছুটা। শুনে হয়তো ধারণা হচ্ছে হৃদয়হীন মানুষ। কোন কিছুই স্পর্শ করে না তাকে। কিন্তু আসলেই কি মানুষ শেষ পর্যন্ত এই রকম থাকতে পারে? সেটা জানতে হলে দেখে ফেলতে হবে The Man from Nowhere।



একজন হৃদয়হীন মানুষের হৃদয় ফিরে পাবার গল্প নিয়ে সিনেমার কাহিনীর সৃষ্টি। একটা পানশালা (বন্ধকীর কারবার) চালানো মানুষ যে তার প্রয়োজনের বাইরে কারো সাথে কোন অঙ্গীকারাবদ্ধ হয় না, লেন দেন ছাড়া যার অন্য কোন চিন্তা নেই সেই মানুষ হঠাৎ আমূল বদলে ছুটে চলে কোন এক অঙ্গীকার পূরণে। কিছু পুরোনো স্মৃতির তাড়নাই কি তবে এই ছুটে চলার কারণ? নাকি শুধুই এক ছোট বাচ্চার প্রতি জন্ম নেয়া তার ভালবাসা? ? সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন The Man from Nowhere সিনেমাতে।



একটা সিনেমার গল্পের গভীরতা কতটুকু হতে পারে আর সেই গভীরতা চিত্রায়ন কিভাবে করা যায় তার জন্যে কোরিয়ান সিনেমা গুলো উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। সিনেমা দেখতে দেখতে একসময়ে নিজেকে সিনেমার অংশ হিসেবে মনে হবে। চরিত্রের মাঝে নিজের ছায়া খুজতে থাকবেন। প্রতিটা সিনেমার গল্পে ভিন্নতা সহ চিত্রায়নের দিক থেকে অসাধারণতা সবই যে কোন দর্শককে আকর্ষণ করতে বাধ্য। সেই সাথে আছে অসাধারণ ক্যামেরার কাজ।

অভিনেতা, অভিনেত্রী (যদিও স্ট্রিপ গার্ল গুলা ছাড়া অভিনেত্রী তেমন কেউ ছিল না)দের অভিনয়ে মুগ্ধ হয়ে গিলতে থাকবেন পুরো সিনেমা। ভিলেন থেকে শুরু করে (অনেকে ভেটো দিতে পারেন ভিলেন কেমনে আগে হয়, আমার কাছে এই চরিত্র গুলোই বেশি আকর্ষনীয় মনে হয়) মূল চরিত্রের পিচ্চি কিংবা নায়ক সবাই অসাধারণ ভাবে গল্পটাকে চোখের সামনে নিয়ে আসে।



কোরিয়ান সিনেমা গুলো দেখার প্রিপারেশন আগের বার যা যা ছিল তাই থাকবে। দূর্বল হার্টের মানুষ (এইখানে মারামারি কাটাকাটি দেইখা অজ্ঞান হইয়া যাওন টাইপের মানুষের কথা কই নাই, কইছি যারা সিনেমা দেইখা কান্নাকাটি কইরা ভাসাইয়ালান তাগো কথা) দের জন্যে টিস্যুর সুব্যাবস্থা থাকতে হবে। সাথে পর্যাপ্ত পরিমাণের চিপস্‌, ড্রিঙ্কস (সফ্‌ট বা হার্ড যার যা পছন্দ), ধুম্রজালে আচ্ছন্ন হওয়ার কাঁচামাল (এইটা মানুষভেদে শিথিল যোগ্য)



সিনেমার প্রতিটা সেকেন্ড উপভোগ্য। কোন অংশে ঘুর্ণাক্ষরেও কারো বিরক্তির কারণ হবে না। কোরিয়ানরা মানুষকে অত্যাচার করতে পছন্দ করে। ইমোশনাল অত্যাচার। তবে এমন ভাবে অত্যাচারিত অতেই বোধ করি বার বার একটার পরে একটা সেনেমা দেখে যাচ্ছি।
মাঝে মাঝে অত্যাচারিত হওয়াটা মন্দ লাগে না।

Movie: The Man from Nowhere (2010)
Director: Jeong-beom Lee
Story: Jeong-beom Lee
Gener: Action |Crime |Thrill
Stars: Bin Won, Sae-ron Kim, Tae-hoon Kim

ডাউনলোড লিঙ্কঃ Click This Link

প্রথম প্রকাশঃ আমরা ɯoʌıǝ পাগল বোইন qɹoʇɥǝɹ
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×