somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

~আমি একদিনও না দেখিলাম তারে~

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কি আসলেই কাছের জিনিষ দেখতে পাই? চোখ খোলা অবস্থায়ও কি অন্ধ মনে হয় না নিজেদের?? নয়তো সব কিছুই কাছে থাকার পরেও কেন দেখতে পাইনা এর কোন কারণ বুঝতে পারিনা। মাঝে মাঝে মাথাইয় সমস্যা দেখা দিলে লালনের গান শুনি। নিজের মতন অর্থ খুজি বা তৈরী করি। পুরাটা ব্যাপারই নিজের জন্যে। অন্য কারও অপছন্দ হওয়াটা অস্বাভাবিক না। ভুল ভ্রান্তি থাকলে ধরাইয়া দিলে খুশি হই। আমার ক্ষুদ্রমস্তিষ্কে এই কাজ করা ধৃষ্ঠতার সমপর্যায়ের। মাঝে মাঝে ধৃষ্টতা দেখাতে ভাল লাগে।




//বাড়ির পাশে আড়শি নগর
সেথায় এক পড়শি বসত করে
আমি একদিন ও না দেখিলাম তারে

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে
বান্ছা করি দেখব তারে
কেমনে সেথায় যাইরে

কি বলব পড়শির ও কথা
হস্থ পদ স্কন্ধ মাথা নাইরে
ক্ষনিক ভাসে শূন্যের উপর
ক্ষনিক ভাসে নীরে

পড়শি যদি আমায় ছুতো
যম যাতনা সকল যেত দূরে
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাক রে//



আড়শি নগর আসলে কি? সঠিক জানা নাই আমার। তবে যতটা বুঝি তাতে আড়শি নগর সেই জায়গাকেই বলা হয় যেখানে পৌছানোর জন্যে মানব সমাজের সৃষ্টি। আমাদের আড়শি নগর খুব বেশি দূরে না। অর্থাৎ আড়শি নগরের খোজ করতে কোথাও যেতে হয় না আসলে। "বাড়ির পাশে আড়শি নগর" এর মানে দাড়ায় তবে নিজের খুব কাছেই আড়শি নগরের অবস্থান। "সেথা পড়শি বসত করে" এই পড়শি কে কি চিনতে পারা যায় :) । তিনি আর কেউ নন স্রষ্ঠা কিংবা মনের মানুষ যার সন্ধান করতে করতেই সকল বাউলের জীবনের শেষ পর্যন্ত যায়। পড়শি রূপেই অবস্থান তার আমাদের খুব কাছেই শুধু ঠিক মতন দেখার চেষ্টা।

"গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে
বান্ছা করি দেখব তারে
কেমনে সেথায় যাইরে"


এইখানে আসলে আমাদের বিভিন্ন অনুযোগের কথা বলা হয়। "বাঞ্ছা করি দেখবো তারে" অর্থাৎ স্রষ্ঠাকে দেখার বা খুজে পাওয়ার ইচ্ছা আছে কিন্তু অগাধ পানি কূল কিনারা নাই ধরণের অনুযোগ। কিন্তু আসলেই কি তাই? খুজতে চাইলে খোজার মতন খুজতে হয় তবেই খুজে পাওয়া যায় মনের মানুষ। সেখানে নাই কোন বাঁধা। বাঁধা বিপত্তি সকলই আমাদের নিজেদের সৃষ্টি।


"কি বলব পড়শির ও কথা
হস্থ পদ স্কন্ধ মাথা নাইরে
ক্ষনিক ভাসে শূন্যের উপর
ক্ষনিক ভাসে নীরে"


পড়শি বা মনের মানুষের দেখা সহজেই যে মেলে না তার কারণ কি? তার কি আকার আছে? হাত পা কিংবা মাথা?? কিছুই নেই। "ক্ষণিক ভাসে শুন্যের উপর ক্ষণিক ভাসে নীরে" অর্থাৎ তার বিচরণ সর্বত্র। যে কোন স্থানেই তাকে পাওয়া যাবে শুধু খুজে পেতে হবে মাত্র।


"পড়শি যদি আমায় ছুতো
যম যাতনা সকল যেত দূরে
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাক রে"


শেষে এসে সত্য কথাই সুন্দর করে স্বীকার করে নিয়েছেন লালন সাঁই। পড়শির সংস্পর্ষে সকল জরা যাতনা দূর হয় কিন্তু সেই পড়শির সংস্পর্ষ আগে পাওয়া চাই। "সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাক রে" লালন এইখানে সমগ্র মানব জাতির ধারক হিসেবে এসেছেন। অর্থাৎ মনের মানুষ আর লালন একখানেই অবস্থান করে কিন্তু শুধু খুজে না পাওয়ার কারণেই দূরত্ব লক্ষ যোজন।


মাঝে মাঝেই লালনের দর্শনে দোটানায় পরি। আসলেই কি তার সৃষ্টি কর্তায় বিশ্বাস ছিল কি ছিল না মাঝে মাঝে দোটানায় পরি। এই গানের কথায় সম্পূর্ণরূপেই লালন সৃষ্টিকর্তার কথা তুলে এনেছেন তাতে কোন সন্দেহ নেই। তবে কি "সৃষ্টিকর্তা" আর "মনের মানুষ" দুটোই কি এক? তা ঠিক করার দায়ভার আপনাদের উপরেই থাকলো

মূল পোষ্টঃ ~আমি একদিনও না দেখিলাম তারে~
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×