somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাভারতের গপ্পো - ০০৭

০১ লা আগস্ট, ২০২১ রাত ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আস্তিকের জন্ম

শেষনাগ (অনন্ত-বাসুকি) কদ্রুর বড় ছেলে। মায়ের অভিশাপ থেকে পরিত্রাণ পেতে তিনি নানা পবিত্র তীর্থে গিয়ে কঠোর তপস্যা করতে লাগলেন। একদিন ব্রহ্মা তাঁর কাছে আসলেন। শেষনাগ তখন জানালেন তার ভাইয়েরা অসৎপ্রকৃতির তাই তিনি ভাইদের সাথে কোনো সম্পর্ক না রেখে তপস্যায় জীবন পার করবেন।



ব্রহ্মা খুশী হয়ে শেষনাগকে ঝড়-ঝঞ্জা-ভূমিকম্পে নড়বড়ে পৃথিবীকে স্থীর করে ধরে রাখতে বললেন। শেষনাগ পাতালে গিয়ে তাঁর মাথা দিয়ে পৃথিবীকে স্থীর করে ধরে রাখলো। ব্রহ্মার ইচ্ছায় গড়ুর তাঁর সহায় হলেন। পাতালবাসী নাগগণ তাঁকে নাগরাজ বাসুকি রুপে অভিষিক্ত করলো।



মায়ের অভিশাপ খন্ডন করবার জন্য বাসুকি তাঁর ধার্মিক ভাইদের সঙ্গে আলোচনায় বসলেন। তখন এলাপত্র নামে এক নাগ জানালো; ব্রহ্মা বলেছেন তপস্বী পরিব্রাজক জরৎকারুর ঔরসে বাসুকির বোন মনসার গর্ভে আস্তীক নামে এক পুত্র জন্মগ্রহণ করবে, তিনিই ধার্মীক সপদের রক্ষা করবে।



বাসুকি বহু খোঁজাখুঁজির পর মহর্ষি জরৎকারুকে পেয়ে তাঁর সাথে মসনার বিয়ে দেন। বাসুকির দেয়া বাড়িতে তাঁরা বসবাস করতে শুরু করে। জরৎকারু তার স্ত্রীকে প্রথমেই জানিয়ে দেয় স্ত্রীর কোনো কাজে জরৎকারু অসন্তুষ্ট হলে এই বাড়ি ও স্ত্রী ত্যাগকরে চলে যাবে। মনসা তাতেই সম্মত হলেন। নিষ্ঠার সাথে স্বামীর সেবা করে গেলেন এবং যথাসময়ে গর্ভবতী হলেন।



একদিন জরৎকারু মনসার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলো। সূর্যাস্তের সময় হয়ে গেলে মনসা মৃদুস্বরে স্বামীকে জাগালেন। জরৎকারুকে ঘুম থেকে ডেকে তুলায় তিনি রেগে গেলেন। মনসা অনেক অনুনয় করে বললো সূর্য অস্ত যাচ্ছিলো বলেই শুধু তার ঘুম ভাঙ্গিয়েছে। জরৎকারু বললো তিনি যতক্ষণ ঘুমান ততোক্ষণ সূর্যের অস্ত যাবার ক্ষমতা নেই। তার ঘুম ভাঙ্গানোর অপারাধে জরৎকারু গর্ভবতী মনসাকে একা ফেলে চলে গেলেন। যথাসময়ে মনসার এক পুত্র জন্ম নিলো তার নাম আস্তীক মুনি।


====================================================================

বিশেষ ঘোষণা : হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারতের কথা আমরা সকলেই জানি। আমি এটিকে পড়ছি একটি কল্পকাহিনীর সাহিত্য হিসেবে, ধর্মগ্রন্থ হিসেবে নয়। এই গ্রন্থে প্রচুর উদ্ভট কল্পকাহিনী রয়েছে। সেগুলিই আমি এই সিরিজে পেশ করবো। যারা মহাভারত পড়েননি তারা এখান থেকে ধারাবাহিক ভাবে সেগুলি জেনে যাবেন।

লেখার সূত্র : কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত মহাভারত : অনুবাদক - রাজশেখর বসু।
ছবির সূত্র : এই সিরিজে ব্যবহৃত সকল ছবি বিভিন্ন সাইট থেকে সংগৃহীত।


====================================================================

সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
মহাভারতের গপ্পো - ০০১, মহাভারতের গপ্পো - ০০২, মহাভারতের গপ্পো - ০০৩, মহাভারতের গপ্পো - ০০৪
মহাভারতের গপ্পো - ০০৫, মহাভারতের গপ্পো - ০০৬

====================================================================
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২১ রাত ৩:৫৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×