Thoughts of a 81 years gentleman, who was just told he has Lung Cancer Level 4:
ছুটি
ছুটির ঘণ্টা, সপ্তাহের ছুটি কিংবা বছরের সেই লম্বা ছুটি
কি আনন্দ; কি উত্তেজনা,কি উত্তেজনা; কত না ভাল লাগা।
আট ত্রিশ বছরের চাকরি জীবনের শেষে রিটায়েরমেন্ট দিন আসা,
উহ স্বাধীনতা! যেমন ইচ্ছা তেমন সময় কাটানোর উন্মুক্ত স্বাধীনতা!!
২
খোকাতো আর সেই ছোট বাবুটি নেই, খুকীরাও হয়েছে কত না বড়।
তাতে কি? তারা তো আমারই সন্তান, আমারই রক্তের প্রবাহ ধারার ভালবাসা।
আমি থাকব তাদের কাছে কাছে, প্রতিটা কাজে, সাথে সাথে, পাশে পাশে;
খোকার ফুটবল খেলা আর খুকীদের গান, নাচ দেখতে যেতে না পারার;
বেদনাগুলো আর থাকবে না, সময় পার হয়েছে তাতে কি?
আনন্দ আর উচ্ছ্বাসে ভড়ে থাকবে জীবনের বাকী টুকু সময়।
পূরণ হবে ফেলে রাখা হারিয়ে যাওয়া কত না শখ!
৩
কিন্তু ডাক্তার এ কি বলে, আমার সব চেয়ে বড় ছুটি একেবারেই নিকট।
লাং ক্যান্সার লেভেল ফোর, হাতে গোনা সময়; হয়ত কয়েকটা দিন।
তার পরে ছুটি, ছুটি একেবারেই ছুটি-সব কাজ থেকে বিরতি
এত বড় মুক্তি? আমি কাকে কি করে কি ভাবে কি বলি?
৪
ছুটির দিনে বাবুকে নিয়ে আর বল কিনতে যাওয়া নাই।
কিংবা খুকীদের নিয়ে নাচের পোশাক; কিংবা সপ্তাহের বাজার
প্রিয়তমা তোমাকে নিয়ে আর এখানে সেখানে যাওয়া নাই।
বছরের লম্বা ছুটিতে আর দূর কোথাও যাবার কোন জায়গা নাই, কিছুই নাই ।
নাই অনেক দিন কথা না বলে থাকার পর প্রিয়তমার সাথে অভিমান ভাঙ্গার আনন্দ।
৫
এত বড় ছুটি—কেন আনন্দগুলো এক করে এসে বিদায় জানায়?
যাত্রাটা অজানা, অন্ধকার, অচেনা, পরিচয়-হীন বলে?
না কি খোকার বলের দরকার শেষ, খুকীদের নাচের পোশাকের?
তা হলে আমার প্রয়োজন এই পৃথিবী আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে একেবারেই শেষ।
কিন্তু আমি বাঁচব কি করে, অজানা ওই জগতে, আমার এই ভালবাসার পৃথিবী ছেড়ে??
জুন ৩০, ২০১৩
http://www.lekhalekhi.net
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।