এত এত আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও হারিয়ে যাওয়া বিমানটি খোজে পাওয়া যাচ্ছে না ।আসুন দেখে নেই বিমানটি আমাদের দেশের হলে যেভাবে খোজা হত -
১। বাটি চালান :- এটি বাংলাদেশের একটি পুরাতন এবং কার্যকরি পদ্ধতি ।এমন কোন জিনিস নাই যা এই পদ্ধতি তে খোজে পাওয়া যাবে না ।স্বর্নের অলংকার থেকে শুরু করে টাকা পয়সা সব পাওয়া যায় ।সুতরাং বিমান খুজতে প্রথমবারের মত এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে ।
২। চাল পড়া :- অনেকের ধারনা বিমানটি কোন জঙ্গি সংগঠন কিংবা দেশ গুম করেছে ।এক্ষেত্রে জঙ্গি সংগঠন কিংবা দেশের প্রধান দের চাল পড়া খাওয়ান হবে ।অতঃপর পেটের ব্যথায় তারা সত্যি বলবে ।
৩।উতপল শুভ্র :- সর্বাধিক পঠিত দৈনিক পরথম আলুর ক্রীড়া সাংবাদিক উটপল শুভ্র ; তিনি অতীত ,বর্তমান ,ভবিষ্যত সব জানেন ।অনেকেই তাকে জীনের বাদশা বলে থাকেন ।এইটারে পিটানি দিলেই সব পাওয়া যাবে ।
৪।দূরবীন ব্যান্ড :- এই ব্যান্ডের শহীদ ভাই অনেক আগেই আকাশের নীল চুরি করতে চেয়েছিলেন ।দেখার বিষয় আকাশের নীল চুরি করতে গিয়ে বিমানটিও গায়েব করেছেন কিনা ।
৫। ভূত এফ এম :- এইখানে মাঝে মাঝেই অদৃশ্য জিনিসের কথা বলা হয় ।আবার হারানো জিনিস খোজে দিবে এমন মানুষ ও আসে ।রাসেল ভাইকে ধরেন ,সব পাবেন ।
[এখানে নিখোজ মানুষদের নিয়ে মজা করা হয়নি ।আধুনিক বিঙ্গান যেখানে অন্য গ্রহে বসবাস করার স্বপ্ন দেখায় সেখানে আমরা পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া বিমান টিই খোজে পাই না । ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


