somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ও সে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্য -১
সন্ধ্যা হয়ে এসেছে। হঠাৎ করেই ঝুম বৃষ্টি। বৃষ্টি বাচিঁয়ে একটা মোটামুটি টাইপের সুন্দরী মেয়ে মুদির দোকানের সামনে দাড়িয়ে আছে।

ম্যাডামের কি ছাতা লাগবে?
-না, ধন্যবাদ।
আমি কাছেপিঠেই থাকি। নিতে পারেন। পরে ফেরত দিয়ে দিলেই হবে।
-আমি আপনাকে চিনি না।
তাতে কি, অচেনা মানুষের কাছ থেকে সাহায্য নিতে চান না?
-সেটা নয়, আসলে ....
নিয়ে নিন সন্ধ্যা হয়ে আসছে। কাল ফেরত দিলেই চলবে।
-দিন।

দৃশ্য -২
রোদেলা দিন। ঝিরিঝিরি বাতাস। একটা ছেলে তেরাস্তার মোড়ে দাড়িয়ে সিগারেট ফুকছে।

-এইযে, হ্যালো, আপনার ছাতা।
আপনি! কোথা থেকে?!
-আকাশ থেকে। আর ছাতার জন্য ধন্যবাদ।
শুধু মুখে ধন্যবাদ। কোথাও কফি খেলে হয় না?
-আমি কফি খাই না।
তবে চা?
-পছন্দ নয়।
তাহলে সিংগারা?
-আসম্ভব।
পানি? সেটা তো খান?
-আমি সিগারেট খাওয়া ছেলের সাথে পানি খাই না।
তবে ছেড়ে দিলাম, ফেলে দিচ্ছি।

দৃশ্য -৩
মেয়েটা ক্যাফেতে বসে আইসক্রিম খাচ্ছে। ছেলেটা হা করে আইসক্রিম খাওয়া দেখছে।

-কাওকে আগে কখনো আইসক্রিম খেতে দেখেন নি ?
আপনার মত এত সুন্দর করে কাওকে খেতে দেখি নি।
-পাম দিচ্ছেন না চান্স মারছেন?
যদি চান্স মারি তবে?
-সূর্যের দিকে হাত বাড়ানো ঠিক না, হাত পুড়ে যেতে পারে।
কেন? হাত পোড়ানোর মত কেও আছে নাকি?
-নেই, তবে সূর্যের তেজ কিন্তু কম না, সহ্য করতে পারবেন তো?
না পারলে পুড়ে মরব।
-নাহ, আপনি ভাল মানুষ। আপনাকে পোড়াব না।

দৃশ্য -৪
মাঝরাত। আকাশে সুকান্তের চাঁদ। দূরালাপনের দুপাশে দুজন মানব মানবী।

-আজ কি সুন্দর চাঁদ উঠেছে দেখেছ? হুম, খুব সুন্দর। এইরকম পূর্ণিমা রাতে মনের কথা বলতে হয়।
-কি কথা?
বলব না।
-আমি জানি!
কি জানো?
-আমিও বলব না।
যদি বলি...
-কি?
থাক বাদ দাও।
-বল না, প্লিজ..
আই..
-হুম, আই কি?
উহু।
-গাধা।!
ভালবাসি।
-সত্যি!
ভালবাসি, ভালবাসি।

দৃশ্য -৫
মাঝ দুপুর। প্রচন্ড গরম পড়েছে। মেয়েটির মুখ রাগে লাল। ছেলেটির ভুরু কুঁচকানো।

-দেখ, সবকিছু নিয়ে তোমার বাড়াবাড়ি আমার ভাল লাগে না।
তাই না! আমি বাড়াবাড়ি করি? আর তুমি?
-আমি কিছুই করি না। আসলে তুমি আমার কোন কিছু সহ্যই করতে পার না।
দেখ ফালতু কথা বলবে না।
-ফালতু কথা আমি বলছি না, তুমি ফালতু কথা শুরু করেছ।
-সামান্য একটা বিষয় নিয়ে কেন এমন করছ?
উফফ তুমি একটা অসহ্য।
-তুমি অসহ্য।
আমি আর পারছি না।
-ব্রেকাপ।
ফাইন, ব্রেকাপ।

দৃশ্য -৬
আবার ঝুম বৃষ্টি হচ্ছে। ছেলেটি মাঝ রাস্তায় দাড়িয়ে ভিজছে। মেয়েটি একটা ছাতা হাতে পাশে দাড়িয়েছে।

-এইযে মিস্টার, ছাতা লাগবে?
না, ধন্যবাদ।
-নিয়ে নিন, ঠান্ডা লেগে যাবে।
তাতে আপনার কি?
- আমার ই তো সবকিছু।
সরি।
-আমিও সরি।
আমার হাত ধরে বৃষ্টিতে ভিজবে?
-হু।
পাগলি।
-তুমি পাগল।
ভালবাসি।
-ভালবাসি ভালবাসি।

ফেসবুকে আমি
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×