আমার চেতনাঃ ১৯৫২ সালে বংলা ভাষার জন্য আন্দোলন হয়েছে, বাংলা ভাষাকে বাংলাদেশের রাষ্ট্রভাষা করার জন্য। যারা এই আন্দোলনে ছিলেন তারা হয়েছেন বীর। সেই চেতনা থেকেই ১৯৭১ এর সূত্রপাত। ১৯৫২ সালের মূলমন্ত্র কি ছিল? "বাংলা" ভাষাকে "রাষ্ট্রভাষা" করতে হবে। বাংলাকে রাষ্ট্রভাষা করতে এত কিছু, এত রক্তপাত। অবশেষে বাংলাকে আমরা রাষ্ট্রভাষা হিসেবে পেলাম।
"বাংলা"কে যদি "রাষ্ট্রভাষা" করা যায় , তবে কেন "ইসলাম" কে "রাষ্ট্রধর্ম" করা যাবে না। রাষ্ট্রের যদি ভাষা থাকতে পারে তবে রাষ্ট্রের কেন ধর্ম থাকতে পারবে না? বাংলাকে "রাষ্ট্রভাষা" রাখা হয়েছে যেই কারনে, ইসলামকে রাষ্ট্রধর্ম রাখতে হবে সেই একই কারনে।
রাষ্ট্রের যদি কোন ধর্ম না থাকতে পারে, তবে রাষ্ট্রের ভাষা থাকতে পারে কোন যুক্তিতে?
যারা রাষ্ট্রধর্মকে রাখতে রাজী নয়, তারা ত রাষ্ট্রভাষারও বিরধী।আর তাহলে ত ১৯৫২ এর ভাষা আন্দলন ও মিথ্যা হয়ে যায়।
কোথাকার পানি কোথায় গড়িয়ে গেল একটু চিন্তা করুন ত?
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


