![]()
নারী দিবসে’র কাব্য
ওয়ার্ল্ডে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,
নজরুল স্যার বলে গেছেন, এর হাফ নারী হাফ নর !
থ্যাংকিউ স্যার ভাল বলেছেন, লিখে গিয়েছেন যত-
বই-পুস্তক ঘেটে বলেন তো, এর পারসেন্টেজ কত?
বিজ্ঞানী আর আবিষ্কারক, লেখক মুনি ও রৃষি,
পারসেন্টেজ দেখে বলেন তো দেখি পুরুষ না নারী বেশি?
সবাইকে বেশ খুশি করতেই লিখে দিলেন এক কাব্য-
এক্সাম দিব, হলে বসে বসে কি লিখছি তাই ভাববো !!
বলতে পারেন, নারী না থাকলে জন্মাতো আর কে কে !
মীর জাফর আর ফেরাউন-তবে এরা এল কোত্থেকে?
নারীরা হয়েছে মায়ের জাতি, পুরুষরা হলো পিতা,
যদি বলি কই ‘পুরুষ দিবস’? একথাটা বড় তিতা !!
যদি বলি- ভাই সবাই মানুষ, এমন দিবস বানান,
কোনটা ভালো ও কোনটা খারাপ ঢাক ঢোল দিয়ে জানান।
এই কোটা আর সেই কোটা বল, নারী কোটা বলে কারে ?
নারীরাই হল আলাদা জাতের, কোটা বলে দিতে পারে !!
সমান মেধা ও প্রজ্ঞা সবার, সবাই মানুষ সমান-
ইন্টালেকচুয়াল বিবৃতি ছেড়ে চাপাবাজিটাকে কমান !
আমরা ভালো ও আমরা খারাপ, মিলায়ে মিশায়ে আছি-
নাই ভেদাভেদ নারী ও পুরুষে-এইভাবে যেন বাচি !!
(নারী দিবসে পুরুষ নারী সবাইকে শুভেচ্ছা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


