somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিকের রেকর্ড ৩০০ কোটি ছাড়ালো !!! আমির নিজেই গড়েন, নিজেই ভাঙেন

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একশো, দুশো, পেরিয়ে তিনশো কোটির ব্যবসা করে ফেলেছে পিকে। ধুম থ্রির রেকর্ড ভেঙে আমির গড়ে ফেলেছেন নিডেক মাইলস্টোন। শুধু আমির নন, খান মানেই এখন ১০০ কোটির বাজি। তবে শুধুই কি তাই? এই শত কোটির ব্যবসাতেও কিন্তু পথ প্রদর্শক এই মিস্টার পারফেকশনিস্টই।
বলিউডে প্রথম ১০০ কোটির ব্যবসা করে গজনি। ২০০৮ সালে গজনি মুক্তি পাওয়ার আগে বলিউড ছবিও যে ১০০ কোটির ব্যবসা আনতে তা ভাবাই যেত না। সারা বিশ্বে মোট ১৯০ কোটির ব্যবসা করে গজনি। ভারতের বাজারে ১১৪ কোটি। ঠিক পরের বছর ২০০৯ সালে রাজকুমার হিরানির ছবি থ্রি ইডিয়টসের হাত ধরে ভারতের বক্সঅফিসে ২০০ কোটির ব্যবসার মাইলস্টোন গড়েন আমির। সারা বিশ্বে থ্রি ইডিয়টস ৩৯৫ কোটি টাকার ব্যবসা করেছিল। ভারতের বাজারে ২০২ কোটির কিছু বেশি।
এতদিন পর্যন্ত একশো, দু'শো কোটি ছিল শুধুই আমিরের এক্তিয়ার। ২০১০ সালে দাবাঙ্গের হাত ধরে এই শিবিরে ঢোকেন সলমন। ভারতে দাবাঙ্গ ১৩৮ কোটির ব্যবসা করে। গোলমাল থ্রিও এই বছর ১০০ কোটির শিবিরে জায়গা পেয়েছিল। তবে ২০০ কোটি তখনও ছিল স্বপ্ন। ২০১৩ সালে শাহরুখ ভেঙে দেন অমিরের রেকর্ড। ভারতের বাজারে চেন্নাই এক্সপ্রেস তুলে নেয় ২২৭ কোটি। আর বলিউড বাদশাকে টপকে যান হৃতিক। কৃষ থ্রি ভারতে ২৪৪ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে আমির হারতে জানেন না। বছরের শেষে ধুম থ্রি ছবির ২৮৪ কোটির ব্যবসা বুঝিয়ে দিয়েছিল ৩০০ কোটির দিকে এগোচ্ছেন আমির।
আর হলও ঠিক তাই। গত বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে পিকে। আর ৪ জানুয়ারি ২০১৫-র হিসেব বলছে শুধুমাত্র দেশ থেকে পিকের পকেটে এসেছে ৩০৫ কোটি। সারা বিশ্বে লাভের হিসেব ৭০০ কোটি ছুঁই ছুঁই। কে ভাঙবেন এই রেকর্ড? ইতিহাস বলছে আমির নিজেই গড়েন, নিজেই ভাঙেন।
সুত্র ঃ ইত্তেফাক
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×