আজিকার এ লগনে
রাহেদুল ইসলাম রাকিব
আজিকার এ লগনে মনে পড়ে
দিন হায়! কীভাবে চলে যায়!
কখনো তো ভাবিনি এমন হবে
ভাবতে হবে, পুরনোকে, নতুন রূপে,
দিনে-দিনে সপ্তাহ হয়ে পক্ষ
ঘুরে ফিরে মাস থেকে বৎসর।
কী করে জীবন থেকে চলে যায়,
তবু হায়! দেখা নাহি হয়।
বসন্ত এসে চলে যায়, ফুটে ফুল,
কোকিলের গান শোনা নাহি হয়,
দক্ষিণা বাতাসের তারুণ্যের কোমলতা
দেহে আর শিহরন জাগায় না।
প্রাণ আজ দক্ষিণা বাতাসের গন্ধে
মাতোয়ারা হয়ে, দোল নাহি খায়,
ভাবিতে যে, আজ হয়,
দিন হায়! কীভাবে চলে যায়!
কখনো তো ভাবিনি এমন হবে
ভাবতে হবে, পুরনোকে, নতুন রূপে।
শরতের নীল গগনের দিক চেয়ে
কত কথা! মন যেত বলে অজান্তে
তবে কেন আজ তা নাহি হয়।
হয় না তো ছুটে চলা দূরন্ত গতিতে
প্রজাপতির রং বেরঙ্গের ডানা ধরতে,
মেীমাছির গুনগুনানি শনা হয় না
কত দিন জানি, তবু হায়!
নদীর তীরে কাশবন, উপরে মেঘের ভেলা
তারই মাঝে সাদা বকের সারির মেলা
আজ ও কি আছে তেমনি?
কী করে জীবন থেকে চলে যায়-!
আজিকার এ লগনে মনে পড়ে
তবু হায়! দেখা নাহি হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


